স্টাফ রির্পোটারঃচাঁদপুর সদর উপজেলা টাস্কফোর্সের অভিযানে জব্দকৃত ১২ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।২৪ অক্টোবর ভোররাতে সদর উপজেলা টাস্কফোর্সের নেতৃত্বে নৌ পুলিশ ও কোস্টগার্ড যৌথ ভাবে এই অভিযানে অংশ নেয়।অভিযান কালে সদর উপজেলার রাজরাজেস্বর ইউনিয়নের বিভিন্ন চর এলাকার নৌকা থেকে কোস্টগার্ডের অভিযানে ১০ হাজার মিটার ও নৌ পুলিশের অভিযানে ২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।পরে নির্বাহী ম্যাজিস্টেড অমিত চক্রবর্তী ও অলিদুজামানের উপস্থিতিতে জব্দকৃত জাল গুলিকে পুড়িয়ে ধ্বংস করা হয়।এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা আমিনুল ইসলাম,সহকারী মৎস কর্মকর্তা ফিরোজ আহমেদ মৃধা,মৎস কর্মকর্তা মোঃ মাহমুদ মোস্তফা, নৌ পুলিশের এএসআই রফিকসহ কোস্টগার্ড ও নৌ পুলিশের সঙ্গিয় ফোর্স। ২৪ অক্টোবর ভোররাতের এই অভিযানে চাঁদপুর সদরের পদ্মা ও মেঘনা নদী বেষ্টিত রাজরাজেশ্বর চরা এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
শিরোনাম:
শুক্রবার , ১৭ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- চাঁদপুর সদর উপজেলা টাস্কফোর্সের অভিযানে জব্দকৃত ১২ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
