স্মৃতি বিজরিত হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হচ্ছে মাস ব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা
মানিক দাস।। মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজরিত হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে বিগত ২৬ বছরের ন্যায় এ বছর গৌরবের ২৭ তম বিজয় মেলার কার্যক্রম।
হাসান আলী সরকারি উচ্চ বিদালয় মাঠটি মুক্তিযুদ্ধের স্মৃতি বহন বরে আছে।এ মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ মার্চের ভাষনের পর ফ্লইট লেঃ এবি সিদ্দিকের নেতৃত্বে মুক্তিযুদ্ধারা প্রশিক্ষন গ্রহন করে জীবন বাজি রেখে যুদ্ধে ঝাপিয়ে পরে ছিল।তাছাড়া এ মাঠের সামনের সড়কের নামকরণ করা হয়েছে মুক্তিযুদ্ধা সড়ক।লেকের উপর দণ্ডায়মান মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য অঙ্গিকার। পশ্চিম পাশের সড়কের নাম করণকরা হয়েছে সেক্টর কমান্ডার আবু ওচমান চৌধুরী সড়ক।মহান মুক্তিযুদ্ধের এত সব স্মৃতিবিজরিত স্হান এই হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠটি। ১৯৯২সাল থেকে শুরু হওয়া মুক্তিযুদ্ধের বিজয় মেলা এ বছর গৌরবের ২৭বছরে এসে দাড়িয়েছে।১নভেম্বর থেকে এ বিজয় মেলা উদযাপনের লক্ষে মাঠ প্রস্তুতের কাজ শুরু করা হয়েছে।
আগামী ১ডিসেম্বর থেকে মাস ব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা শুরু হবে।২৭ তম বিজয় মেলা ৮ডিসেম্বর চাঁদপুর মুক্ত দিবসে উদ্ভোধন করা হবে।প্রধান অতিথি থাকবেন চাঁদপুর -৩ আসনের সংসদ সদস্য সাবেক পররাস্ট্র মন্ত্রী ডাঃদিপু মনি এম পি। উদ্ভোধক থাকবেন চাঁদপুর জেলা মুক্তিযুদ্ধা সংসদের কমান্ডার যুদ্ধাহত মুক্তিযুদ্ধা এম এ ওয়াদুদ।
এবছর মুক্তিযুদ্ধের বিজয় মেলায় ৫০টির মতো সাংস্কৃতিক ও নাট্য সংগঠন অংশ গ্রহন করবে।সেই লক্ষে হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ২৭ তম বিজয় মেলার কাজ শুরু হয়েছে।
