রফিকুল ইসলাম বাবু ॥ সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছে চাঁদপুরের আদালত। শুক্রবার দুুুুপুরে মিলনকে হাজির করা হয় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সফিউল আজমের আদালতে হাজির করা হলে আদালত এ আদেশ দেন। চাঁদপুরের বিভিন্ন আদালতে মিলনের নামে ২৮টি মামলা রয়েছে। এর মধ্যে ১৭টি মামলায় মিলনের বিরুদ্ধে গ্রেফতারী ওয়ারেন্ট রয়েছে। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও চাঁদপুর-১ আসনের সাবেক এমপি মিলনকে শুক্রবার ভোর রাতে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) চট্টগ্রাম নগর ডিবির সদস্যরা যৌথ অভিযান চালিয়ে নগরীর চট্টেশ্বরী বিএনপি নেতা শাহ আলমের বাসায় অভিযান আটক করে। চাঁদপুরের আদালত থেকে বিভিন্ন মামলায় জামিন নিয়ে বিদেশে পালিয়ে যান মিলন। সম্প্রতি গোপনে বিদেশ দেশে এসে আত্মগোপন ছিলেন মিলন। পুলিশ জানায়, ১৭ মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি মিলন ওই বাসায় গত ১৩ নভেম্বর থেকে আত্মগোপনে ছিলো। চট্টগ্রাম থেকে সকালে মিলনকে আনা হয় চাঁদপুর। জেলা ডিবি কার্যালয়ে ২ ঘন্টা রাখার পর সকাল পৌনে ১১টায় আনা হয় আদালতে। বেলা ১টায় নেয়া হয় জেলা কারাগারে। তিনি চাঁদপুর-০১ নির্বাচনী এলাকা তথা কচুয়া থেকে আগামী নির্বাচনে বিএনপি’র টিকেটে নির্বাচন করার জন্য দলীয় মনোনয়ন ফরম কিনে জমা দিয়েছেন। এ অবস্থার ভেতরই তাকে বৃহস্পতিবার দিবাগত রাতে চট্রগ্রামের একটি বাসা থেকে আটক করা হয়।
