শাহরিয়ার খাঁন কৌশিক ॥ চাঁদপুর শহরতলী ইসলামপুর গাছতলা গ্রামে চাঁদপুর ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি’র শিক্ষক জয়দান তঞ্চঙ্গ্যা ফেসবুকে রাসূল (সা.) কে নিয়ে কটুক্তি করায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে একাডেমীর শিক্ষার্থীরা। এ সময় তারা ওই শিক্ষকের কুশপুত্তলিকা দাহ করে।
বৃহস্পতিবার (২২ নভেম্বর) দুপুরে চাঁদপুর-রায়পুর সড়কে প্রায় ১ ঘন্টা সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এই ঘটনার পরেই বৃহস্পতিবার বিকেল ৪ টায় মডেল থানার এসআই মমিন সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ওয়ারলেশ বাজার এলাকায় একটি ফ্লাট বাসার ৪র্থ তলায় অভিযান চালিয়ে শিক্ষক উপজাতি জয়দান তঞ্চঙ্গ্যাকে আটক করে থানায় নিয়ে আসে।
শুক্রবার শিক্ষক উপজাতি জয়দান তঞ্চঙ্গ্যা বিরুদ্ধে ডিজিটেল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে। মামলা নাম্বার ৪৬, তারিখ ২২/১১/২০১৮। মামালাটি মদন্ত করবেন মডেল থানার এসআই রাশেদুদ জামান রাশেদ।
শুক্রবার দুপুর সাড়ে ৩টায় পুলিশ তাকে আদালতে প্রেরন করে।
চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইবরাহীম খলিল জানান, ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি’র শিক্ষক জয়দান তনচন্দ্রা ফেসবুকে রাসূল (সা.) কে নিয়ে কটুক্তি করায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে একাডেমীর শিক্ষার্থীরা। ঘটনার পরেই শিক্ষক জয়দান তনচন্দ্রাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।
জয়দান তঞ্চঙ্গ্যা বিরুদ্ধে ডিজিটেল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরন করা হয়েছে।
