শাহরিয়ার খাঁন কৌশিক ॥ বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও চাঁদপুর-৩ আসন থেকে দুইবার নির্বাচিত সংসদ সদস্য ডাঃ দীপু মনি তৃতীয়বারের মত আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনয়ন পাওয়ায় তাকে লঞ্চঘাটে স্বাগত জানতে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিছিল নিয়ে যায়।
সোমবার (২৬ নভেম্বর) বিকেল ৪ টায় ডাঃ দীপু মনি’র দলীয় মনোনয়ন নিয়ে যাত্রীবাহী লঞ্চ ইমাম হাসান-২ যোগে চাাঁদপুওে আসে। এসময় তাকে স্বাগত জানতে হাজারো মানুষ লঞ্চঘাট আসে। পরে ডাঃ দীপু মনি আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে চাঁদপুর জেলা আওয়ামীলীগের কার্যালয়ে আসে। পরে তিনি নেতাকর্মীদেও উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
তিনি জানান, চাঁদপুর-৩ আসনে নৌকার বিজয় নিশ্চিত করতে আমরা আওয়ামী লীগের সকল শ্রেনী পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সরকারের সকল অর্জন ও উন্নয়নের কথা মানুষের কাছে গিয়ে পৌঁছানোই হচ্ছে আমাদের দায়িত্ব ও কর্তব্য। সকল ভেদাভেদ ও দ্বন্ধ ভুলে গিয়ে আমরা কাজ করে এ আসনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো উপহার দিতে।
এদিকে চাঁদপুর ৩ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ডাঃ দীপু মনিএমপি’র সমর্থনে সোমবার বিকালে সেলিম খান তাঁর ইউনিয়নের প্রায় ২০ হাজার লোকের শোডাউন দেখিয়েছেন।
সদর উপজেলার ১০ নং লক্ষ্মীপুর ইউনিয়নের বিভিন্নস্থান থেকে দুপুরের পর নৌকার মিছিল নিয়ে নেতা – কর্মিরা দোকানঘর চৌরাস্তায় জড়ো হয়। এরপর ইকোসেটে গানবাজনা, বাদ্যযন্ত্র ও নৌকার প্রতীক সহকারে বিরাট মিছিলের নেতৃত্ব দেন সেলিম খান।
দীপু মনি’র নৌকা শ্লোগানে শ্লোগানে মিছিল জাফরাবাদ,পুরাণবাজার ব্রীজ হয়ে শহরের শপথ চত্বরের দিকে চলে যায়। দলীয় মনোনয়ন পাবার পর ডাঃ দীপু মনি নদী পথে বিকাল বেলায় চাঁদপুর লঞ্চঘাটে আগমন উপলক্ষে নেত্রীকে রিসিভ করার জন্য সেলিম খানের এই শোডাউন এবং প্রায় ২০ হাজার লোক লক্ষ্মীপুর থেকেই এসেছে বলে জানান ইউনিয়ন আওয়ামীলীগের স্থানিয় নেতা ছায়েদ মাষ্টার।
