শাহরিয়ার খাঁন কৌশিকঃ
চাঁদপুর-৩ আসনে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে
ডাঃ দীপু মনির পক্ষে সদর উপজেলা যুবলীগ নেতৃবৃন্দ ইউনিয়ন যুবলীগ নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় করেছেন। আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ দীপু মনি এমপির পক্ষে সদর উপজেলা যুবলীগ নেতৃবৃন্দ ইউনিয়ন যুবলীগ নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় করে বাংলাদেশ আওয়ামীলীগ সরকারের উন্নয়ন প্রচার করেছেন।
বুধবার (৫ ডিসেম্বর) সন্ধা ৬ টায় সদর উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ হুমায়ুন কবির সুমনের নেতৃত্বে ডাঃ দীপু মনির উন্নয়নের প্রচার নেতা কর্মির সাথে কুশল বিনিময় করে বলেছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে উন্নয়নের মার্কা নৌকা মার্কায় ভোট চেয়ে কুশল বিনিময় করেন। এসময় তারা তরপুরচন্ডি গাজীর স্কুল এলাকাসহ নেতা কর্মির সাথে কুশল বিনিময় করেন, বিভিন্ন স্থানে ভোটার ও দলিয় নেতা কর্মিদের কে সাথে নিয়ে সন্ধায় কুশল বিনিময় করেন, এসময় উপস্থিত ছিলেন,
সদর উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ হুমায়ুন কবির সুমন, সদস্য আজমীর,সদর উপজেলা তরপুরচন্ডি ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোঃ তাজুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মোঃ জাকির হোসেন রনি, যুগ্ন আহবায়ক মোঃ শান্ত খন্দকার, মোঃ শাহীন আরাফাত সহ বাংলাদেশ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গঁ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শিরোনাম:
বৃহস্পতিবার , ২৯ অক্টোবর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৪ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
