স্টাফ রিপোর্টার ॥ মুক্তিযদ্ধের বিজয় মেলার সাংস্কৃতিক পরিষদের ব্যবস্থাপনায় ৬ষ্ঠ দিন সন্ধ্যায় বিজয় মেলার সাংস্কৃতিক পরিষদের ব্যবস্থাপনায় চাঁদপুরের প্রখ্যাত সাংষ্কৃতিক সংগঠন রংগের ঢোল তাদের মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। সাংস্কৃতিক পরিষদের আহ্বায়ক তপন সরকারের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই রংগের ঢোলের কর্মকর্তাদের হাতে বিজয় মেলার পক্ষ থেকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন বিজয় মেলার মহাসচিব হারুন আল রশীদ। পরে রংগের ঢোলের শিল্পীরা বাংলা ফোক গান পরিবেশন করে। শুভ রক্ষিতের পরিচালনায় সংগীত পরিবেশন করেন শুভ্র রক্ষিত, এম.এইচ বাতেন, রাজিব চৌধুরী, অন্তু ও দিয়া।
দ্বিতীয় নৃত্যানুষ্ঠানটি পরিবেশন করে রংধনু সৃজনশীল নৃত্য সংগঠন। সংগঠনের সভাপতি হারুন আল রশীদ ও সিনিয়র সহ-সভাপতি ইয়াহিয়া কিরন, রাজিব সাহা ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান জীবনের সার্বিক সহযোগিতায় ও বিজয় মেলার সাংস্কৃতিক পরিষদের ব্যবস্থাপনায় রাত ৮টায় নৃত্যানুষ্ঠান পরিবেশন করা হয়। রিপন সরকারের নৃত্য পরিচালনায় নৃত্য পরিবেশন করেন রাশেদুল রাব্বি, রিপন সরকার, মোবারক, রাজু, ফিরোজ, সাব্বির, সজিব, ফারজানা, সামান্তা, আরবি, খুশি, তিথি, নদী, রুবা, মীম সহ অন্যান্যরা। গতকাল পুরো মাঠ ছিল দর্শকে কানায় কানায় পরিপূর্ণ।
শিরোনাম:
বুধবার , ২৫ নভেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১১ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
