রফিকুল ইসলাম বাবু। চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে নৌকার প্রার্থী ফিরে পাওয়ার দাবীতে বিক্ষোভ মিছিল ও রাস্তায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেছে চুড়ান্ত মনোনয়ন না পাওয়া বর্তমান সাংসদ ড.শামছুল হক ভূঁইয়ার সমর্থক ও উপজেলা আওয়ামী লীগের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। দুপুরে পৌর সদরে উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয় । পরে নেতাকর্মীরা চাঁদপুর-লক্ষèীপুর আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন স্থানে গাছের গুরি ও টায়ার জালিয়ে এবং শুয়ে পড়ে অবরোধ করে রাখে। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় । পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। উল্লেখ্য ওই আসনে প্রথমে বর্তমান সাংসদ শামছুল হক ভূঁইয়াকে প্রথমে দলের মনোনয়ন দেয়া হয় পরে চুড়ান্ত মনোনয়ন দেয়া হয় সাংবাদিক শফিকুর রহমানকে । এদিকে আজকের মধ্যে শামছুল হক ভূঁইয়ার মনোনয়ন ফিরেয়ে না দিলে আরো কঠোর কর্মসুচির হুঁশিয়ারী দেয় নেতা কর্মীরা
শিরোনাম:
বৃহস্পতিবার , ২৯ অক্টোবর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৪ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- ফরিদগঞ্জ
- /
- ফরিদগঞ্জে শামছুল হক ভুইয়ার মনোনয়ন না পাওয়ায় আওয়ামী লীগের বিক্ষোভ সড়ক অবরোধ
চাঁদপুর নিউজ সংবাদ
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
ফরিদগঞ্জে আগুনে পুড়লো ৬ ব্যবসা প্রতিষ্ঠান
ফরিদগঞ্জ উপজেলার কালির বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান। তবে এই ঘটনায়... বিস্তারিত
ফরিদগঞ্জে কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় একটি কার্তুজ ও দেশীয় অস্ত্র (কাঠার)সহ নাঈম (২৩) নামে এক যুবককে... বিস্তারিত
ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে দোকান কর্মচারীর মৃত্যু, ৫ দোকান পুড়ে…
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সাহার বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে সাব্বির হোসেন (১৪) নামে এক... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
