স্টাফ রিপোর্টার ॥ মুক্তিযুদ্ধের বিজয় মেলার সাংস্কৃতিক পরিষদের ব্যবস্থাপনায় ১১ম দিন পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক চাঁদপুরের মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রাত ৮টায় বিজয় মেলার সাংষ্কৃতিক পরিষদের ব্যবস্থাপনায় এই সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে বিজয় মেলার পক্ষ থেকে পুনাক সভানেত্রী পুলিশ সুপার পতœী সাদিয়া কবির এর হাতে বিজয় মেলার সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ও সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান। অনুষ্ঠানের শুভ সূচনা গ্রহণ করে পুনাক সভানেত্রী সাদিয়া কবির।
পুনাকের শ্রিপা মজুমদারের সংগীত ও রাখী মজুমদারের নৃত্য পরিচালণায় বিজয় মেলা মঞ্চে সাংষ্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। চাঁদপুর সদরের এএসপি হেডকোয়ার্টার সাকিলা ও উপস্থাপক এম ইউনুছ উল্লাহর যৌথ পরিচালনায় পুনাকের এই সাংষ্কৃতিক অনুষ্ঠান। বিজয় দেখেছিলাম ১৬ ডিসেম্বর এই গানটির সাথে নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে পুনাকের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। আমি মুক্তিযুদ্ধ দেখেনি, শুনেছি যুদ্ধের কথা এই গানটির মধ্য দিয়ে পুনাকের সাংষ্কৃতিক অনুষ্ঠানের সমাপ্তি হয়। পুনাকের সাংষ্কৃতিক অনুষ্ঠানের নৃত্য পরিবেশন করেন, প্রীতি, সিয়াম, প্রান্ত, তানজিল, রেহানা, চুমকি, শাহিনা, তৃনা, প্রাপ্তি, ফাতেমা, মিকি, নুপুর, ইশি সহ আরো অনেকে। সংগীত পরিবেশন করে পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম এর একমাত্র তনয়া ইশরা কবির। অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান সহ পুলিশ সদস্যরা। শুধু নৃত্য আর সংগীত নয়, কবিতা আবৃতি ও অভিনয়ে ফুটে উঠে পুনাকের সাংষ্কৃতিক অনুষ্ঠান। পুনাকের সভানেত্রী সাদিয়া কবিরের হাতে ক্রেস্ট প্রদানকালে মঞ্চে উপস্থিত ছিলেণ বিজয় মেলার চেয়ারম্যান মহসিন পাঠান, মহাসচিব হারুন আল রশীদ, স্টিয়ারিং কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. বদিউজ্জামান কিরন, মাঠ মঞ্চের যুগ্ন আহ্বায়ক অ্যাড. আমির উদ্দিন ভূইয়া মন্ট, সাংষ্কৃতিক পরিষদের আহ্বায়ক তপন সরকার সহ আরও অনেকে।
