স্টাফ রিপোর্টার : জাতীয় প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি ও দৈনিক যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলমকে জাতীয় সাংবাদিক ঐক্য পরিষদ (জেএসওপি)’র পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। রোববার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাব কার্যালয়ে নবনির্বাচিত সভাপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন জেএসওপি’র সভাপতি অধ্যক্ষ এম এম আজিজুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোটারিয়ান মোঃ সাইফুল ইসলাম রনি, সহ-সভাপতি মোঃ আতিকুর রহমান, নির্বাহী সদস্য মোঃ শহীদুল ইসলাম, মোসাঃ আখিনূর আক্তার, শওকত সাগর, শায়েখ আহম্মেদ সুজন, শাহারিয়ার শরিফ, মো. শাহান পাটওয়ারীসহ অন্যান্য নেতৃবৃন্দ। জেএসওপি’র নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, মুক্তিযুদ্ধের চেতনায় সাংবাদিক নেতৃবৃন্দ আগামি দিনে সাংবাদিকতা অঙ্গনে বিরাট ভুমিকা রাখতে সক্ষম হবেন। তাদের নেতৃত্বে এদেশের গণমাধ্যমকর্মীরা পাবে নির্যাতনমুক্ত ও স্বাধীন একটি কর্মক্ষেত্র ।
শিরোনাম:
বুধবার , ২৫ নভেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১১ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- জাতীয় প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতিকে জেএসওপি’র ফুলেল শুভেচ্ছা
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
