শাহরিয়ার খান কৌশিক ॥ চাঁদপুরে দিনে-দুপুরে ফ্লাট বাসায় চুরি করতে গিযে হাতেনাতে সোহেল(৩০) নামে এক চোরকে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১টায শহরের গুখোলা ইদ্রিস আলী মোল্লার চতুর্থ তলা বাসার নিচতলায় ভাড়াটিয়া সৌদি প্রবাসী মনসুর আহমেদ বাসায় এই চুরির ঘটনা ঘটে।
আটক চোর সোহেল চট্টগ্রাম জেলার কর্ণফুলী থানার ভোট বাজার এলাকার আব্দুল হাই হকের ছেলে।
ফ্লাট বাসায় চুরি করার সময় তার সাথে কুমিল্লা জেলার চান্দিনা থানার মানিক সহ আরো কয়েকজন এলাকার চোর ছিল বলে আটক চোর সোহেল পুলিশকে জানিয়েছে।
ওই বাসার ভাড়াটিয়া সিরাজ চোকদার জানায়, ভাড়াটিয়া নার্গিস আক্তার সোমবার বিকেলে তার গ্রামের বাড়ি শরীয়তপুর তারাবুনিয়া বেড়াতে যায়। সেই সুযোগে চোর চক্ররা ফ্লাট বাসার নিচতলায় পিছন দিয়ে রান্নাঘরের গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে। দ্বিতীয় তলার ভাড়াটিয়া মনি বেগম টের পেয়ে নিচ তলায় এসে দুই চোর কে বাইরে দেখতে পায়। এ সময় আশেপাশের প্রতিবেশীদের জানালে তারা ঘরের ভিতর থেকে চোর সোহেলকে আটক করে। খবর পেয়ে চাঁদপুর মডেল থানার এসআই কামাল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে চোরকে আটক করে থানায় নিয়ে আসে।
পুলিশ জানায়, কয়েকদিন যাবত দিনে-দুপুরে শহরে চুরির ঘটনা সংঘটিত হচ্ছে। এই সিন্ডিকেট চোরচক্র কে আটক করতে পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়েছে। অবশেষে হাতেনাতে চুরি করার সময় এক চোরকে আটক করা সম্ভব হয়েছে।
আটককৃত চোর সোহেলের বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
শিরোনাম:
শনিবার , ১২ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৮ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
