রফিকুল ইসলাম বাবু ঃ শিক্ষার্থী ও অভিভাবকদের সহায়তা পেলে প্রশ্ন ফাঁস রোধ করা সম্ভব বলে মনে করছেন নবনিযুক্ত শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। গত দশ বছরে অনেক সাফল্য ও অর্জন রয়েছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, যেখানে যেখানে নতুন চ্যালেঞ্জ রয়েছে এবং সামনের দিকে যেসব চ্যালেঞ্জ আসবে সেগুলো মোকাবেলায় সকলের সহযোগিতা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় কাজ করবে। দীপু মনি আজ বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর মেডিকেল কলেজের প্রথম বর্ষে ভর্তিকৃত এমবিবিএস কোর্সের শিক্ষার্থীদের পরিচিতি সভা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। বিগত দিনে প্রশ্নপত্র ফাঁস হওয়া সম্পর্কে দীপু মনি বলেন, প্রশ্নপত্র ফাঁসের যত বেশি চাহিদা থাকে সেটি বের করার জন্য যারা অসদুপায় অবলম্বন করে তারা ফাঁকফোকর খুঁজে বের করার চেষ্টা করে। আমাদের দায়িত্ব, এটি যাতে কোনোভাবেই বের না হয় এবং এক্ষেত্রে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা বিরাট ভূমিকা রাখতে পারেন। যে কোনো মূল্যে প্রশ্ন ফাঁস বন্ধ করা এবং এ কাজে যারা অতীতে জড়িত ছিল এবং সামনে যদি চেষ্টা করে তাদেরকে আইনের আওতায় যথাযথ শাস্তির ব্যবস্থা করা হবে। চাঁদপুরে এই প্রথম চালু হওয়া মেডিকেল কলেজের প্রথম বর্ষের কোর্সে ৫০ জন শিক্ষার্থী নিয়ে ক্লাশ শুরু হলো। যা বর্তমানে আড়াইশ’ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে অস্থায়ী ক্যাম্পাসে চলমান রয়েছে। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, ভারপ্রাপ্ত পুলিশ সুপার (এসপি), অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মঈনুল হাসান, সিভিল সার্জন ডা. সফিকুল ইসলাম মন্টু, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শহীদ পাটওয়ারী, সাধারণ সম্পাদক লক্ষ্মন চন্দ্র সূত্র ধর, সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্ববধায়ক ডা. আনোয়ারুল আজিম, আত্মনিবিদিতার পরিচালক ডা. মো. মোস্তাফিজুর রহমান,
শিরোনাম:
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- শিক্ষার্থী ও অভিভাবকদের সহায়তা পেলে প্রশ্ন ফাঁস রোধ করা সম্ভব— চাঁদপুরে শিক্ষামন্ত্রী
আরও সংবাদ
ভ্রাম্যমাণ আদালতে দুইটি প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠানকে ৪০হাজার টাকা জরিমানা।
অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণ করার দায়ে ভ্রাম্যমাণ আদালতে দুইটি... বিস্তারিত
এবার লঞ্চের ভাড়া বাড়ল
বাসের পর এবার দেশের অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী যাত্রীবাহী নৌযানের ভাড়া পুনর্নির্ধারণ করেছে... বিস্তারিত
১৬ মে চাঁদপুর ও ২৫ মে ফেনী সফরে…
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মে চাঁদপুর এবং ২৫ মে ফেনী জেলা সফর করবেন। আজ বুধবার (৬ মে)... বিস্তারিত
উচ্চশিক্ষায় গৌরবময় অর্জন: পূর্ণ স্কলারশিপে যুক্তরাষ্ট্রে পিএইচডি করছেন…
উচ্চশিক্ষায় এক অনন্য ও গৌরবময় সাফল্য অর্জন করেছেন হাজীগঞ্জ পৌরসভার কৃতি সন্তান, তরুণ... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
