রফিকুল ইসলাম বাবু,, চাঁদপুরে কোস্টগার্ডের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র এবং গরীব জেলেদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে একশ’ দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং ৪০ জন জেলেকে লাইফ জ্যাকেট প্রদান করা হয়।
এ উপলক্ষে চাঁদপুর কোস্টগার্ড স্টেশনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোস্টগার্ড পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট ডা. আফরোজা গনি।
নদী ও জেলেদের নিরাপত্তার প্রদানের মাধ্যমে বাংলাদেশের অভ্যন্তরীণ নদ-নদী এবং সমুদ্রে কর্মরত জেলে সম্প্রদায়কে একটি নিরাপদ কর্মস্থল উপহার দিয়েছে কোস্টগার্ড।
২০১৮ সালে বাংলাদেশ কোস্টগার্ড ১৭৪ জন ডাকাতকে আটক করে। একই বছর সমুদ্রে বিপন্ন ৫৯৭ জন জেলেকে উদ্ধারের মাধ্যমে বাংলাদেশ কোস্টগার্ড মানবিক সহায়তায় এক অনুপম দৃষ্টান্ত স্থাপন করেছে।
শিরোনাম:
রবিবার , ১৭ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
