রফিকুল ইসলাম বাবু ঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল এলাকায় মেঘনা নদী থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার ষাটনলে মেঘনা নদীতীরে ভাসমান অবস্থায় ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ব্যক্তির মৃতদেহ মুন্সীগঞ্জে ডুবে যাওয়া ট্রলারের কি-না সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধার হওয়া মৃতদেহ কয়েকদিন আগের এবং ডুবে যাওয়া ট্রলারের হতে পারে বলে ধারণা করছে স্থানীয় প্রশাসন। এদিকে মুন্সীগঞ্জে ডুবে যাওয়া ট্রলার যাত্রীদের উদ্ধারে সকাল থেকে চাঁদপুরের মেঘনা নদী অংশে অভিযান শুরু হয়েছে। নৌ-বাহিনী, কোস্টগার্ড, নৌ-পুলিশ ও বিআইডব্লিউটিএ উদ্ধার কার্যক্রমে অংশ নিয়েছে। গত ১৫ জানুয়ারি মুন্সীগঞ্জে মেঘনা নদীতে মালবাহি জাহাজের সাথে ধাক্কা লেগে জাকির দেওয়ান নামের মাটি বোঝাই একটি ট্রলার ডুবে যায়। ট্রলারে থাকা ৩৪ শ্রমিকের মধ্যে ১৪ জন সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ ২০ শ্রমিকের সন্ধান মিলেনি। নিখোঁজদের মধ্যে ১৭ জনের বাড়ি পাবনার ভাঙ্গুরা উপজেলার খানমরিচ ইউনিয়নে। এ ঘটনায় ৯ সদস্যবিশিষ্ট গঠিত তদন্ত কমিটি কাজ করছে।
শিরোনাম:
আরও সংবাদ
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
