রফিকুল ইসলাম বাবুুুু ঃ চাঁদপুর মডেল থানা পুলিশের মাদকবিরোধী অভিযানের সময় মোটরসাইকেল রেখে ইয়াবা ব্যবসায়ী পালিয়েছে। গত মঙ্গলবার চাঁদপুর শহরের মিশন রোড মোডে মসজিদের সামনে এ ঘটনাটি ঘটেছে। প্রত্যাক্ষদর্শী জানায়, মঙ্গলবার দুপুর ১২টায় পৌরসভার ১১নং ওয়ার্ডস্থ মধ্য ইচুলী দেওয়ান বাড়ির নুরু দেওয়ানের ছেলে জুয়েল দেওয়ান নাম্বার বিহীন নীল রংয়ের পালসার মোটসাইকেল চালিয়ে যাচ্ছিল। মিশন রোড মোড়ে মসজিদের সামনে মডেল থানার এসআই অনুপ চক্রবর্তী মোটরসাইকেলটি গতিরোধ করে। জুয়েল দেওয়ান পুলিশ দেখে মোটরসাইকেলটি রেখে দৌঁড়ে পালিয়ে যায়। মোটরসাইকেল থানায় নিয়ে এসে বিভিন্ন স্থানে খুজে বসার ছিটের নিচে নীল কাপরে মোড়ানো অবস্থায় ৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। নাম প্রকাশে অনিশ্চুক ১১নং ওয়ার্ডস্থ মধ্য ইচুলীর কয়েকজন জানান, জুয়েল দেওয়ান এলাকায় প্রভাব খাটিয়ে দীর্ঘদিন যাবৎ ইয়াবা ব্যবসা করে আসছে। পুলিশ তার ব্যববহৃত মোটরসাইকেলের ভিতরে লুকানো অবস্থায় ইয়াবা ট্যাবলেট পায়। সেখান থেকে সে পালিয়ে এসে এলাকায় প্রকাশ্যে ঘুড়াঘুড়ি করছে এবং ইয়াবা ব্যবসা করছে। তাকে পুলিশ আটক করলে এলাকার যুব সমাজ মাদকের ভয়াল গ্রাস থেকে মুক্তি পাবে। এবিষয়ে এসআই অনুপ চক্রবর্তী গোপন সংবাদের ভিত্তিতে মোটরসাইকেলে থামালে চালক জুয়েল দেওয়ান পালিয়ে যায়। বসার সিটের নিচে নীল কাপরে মোড়ানো অবস্থায় ইয়াবা ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়। এবিষয়ে তদন্ত করে দোষীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিরোনাম:
সোমবার , ২৬ অক্টোবর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১১ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- মধ্য ইচুলী ইয়াবা ব্যবসায়ী জুয়েল মোটরসাইকেল রেখে পলায়ন
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
