রফিকুল ইসলাম বাবু ॥ নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে ইলিশের পোনা জাকটা নিধনের অপরাধে ১৫ এক বছর করে, ১জনকে ২ বছর সশ্রম কারাদন্ড এবং ৬জনকে ৫ হাজার টাকা করে অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর নৌ-পুলিশ ফাঁড়িতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদি হাসান মানিক। এক বছর কারাদন্ড প্রাপ্ত জেলের হচ্ছেন-আব্বাস আলী, রহমত আলী, হানিফ হাওলাদার, হযরত আলী, জাহাঙ্গীর দেওয়ান, কামাল গাজী, হোসেন হাওলাদার, জাকির হাওলাদার, রৌশন আলী দেওয়ান, দেলোয়ার মাঝি, ফরিদ মাঝি, জিল্লুর রহমান, মনির মাঝি, আল-আমিন ও সাকিব আহম্মেদ। দুই বছর কারাদন্ড প্রাপ্ত হলেন মানিক মাল। ৫ হাজার টাকা করে অর্থদন্ড প্রাপ্ত হলেন- বোরহান, ইব্রাহীম, জিহাদ বেপারী, সোলায়মান মাঝি, শৌরভ বেপারী ও জনি পাটওয়ারী। চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের জানান, মেঘনা নদীতে টাস্কফোর্স বুধবার দিনগত রাতে অভিযান চালিয়ে জেলেদের আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ৫০ হাজার মিটার কারেন্টজাল ও ২শ’ কেজি টাকা জব্দ করা হয়। এছাড়াও ৩ টি মাছ ধরার ট্রলার পানিতে ডুবিয়ে দেয়। কারাদন্ডপ্রাপ্তদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
শিরোনাম:
বৃহস্পতিবার , ২৯ অক্টোবর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৪ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আরও সংবাদ
আজ নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ
সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক মহাসচিব ও... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
