মো. শিমুল হাছান
ফরিদগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী ও ১ অস্ত্র মামলাসহ ৯ মামলার পলাতক আসামী মিজানুর রহমান (৩৫) ফরিদগঞ্জ থানা পুলিশ আটক করেছে। শনিবার গভীর রাতে পৌর এলাকার ভাটিয়ালপুর থেকে তাকে আটক করা হয়।
ভাটিয়ালপুর গ্রামের কালা মিয়ার ছেলে শীর্ষ মাদক ব্যবসায়ী মিজানুর রহমান । সে এলাকায় দীর্ঘদিন মাদক বিক্রি করে আসছে। পুলিশ দীর্ঘদিন থেকে মাদক ব্যবসায়ী মিজানুর রহমানকে খুঁজছে। সে জি আর ৩৪৫/১৮. ১৪/১৮/৪৬/১৮,৩৬৩/১৮,৩৯৩/১৮, ২৬৬/১৮, ৩৫৫/১৮, ৩৭১/১৮ ও অস্ত্র মামলা জিআর ১০৩/১৬ এর ওয়ারেন্টভুক্ত আসামী। অস্ত্রধারী ও ভয়ংকর হওয়ার কারণে সাধারণ মানুষ তার বিষয়ে আতংকে থাকতো।
গোপন সংবাদ পেয়ে ভাটিয়ালপুরে একটি বাগান থেকে মাদক ব্যবসায়ী মিজানকে ওসি আব্দুর রকিব এর নেতৃত্বে এএস আই মঞ্জুরুল আলম সহ সঙ্গীয় ফোর্স তাকে আটক করে।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রকিব জানান, পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে দীর্ঘদিনের পলাতক ৯ আসামী মিজানকে আটক করতে সক্ষম হয়েছে।
