রফিকুল ইসলাম বাবু ॥ চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ২হাজার পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ৩ লাখ ৪৭ হাজার টাকা উদ্ধার ও ঘটনার সাথে জড়িত ৫ মাদককারবারি ও মাদক সম্্রাটকে আটক করেছেন। রোববার চাঁদপুর জেলা ডিবি অফিস কার্যালয়ে প্রেস ব্রিফিং করে ডিবি ওসি নুর হোসেন মামুন এসব তথ্য জানান। ডিবি ওসি নুর হোসেন মামুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিনগত রাতে শহরের খলিশাডুলি বনবিভাগ সড়কে একটি বাড়ীতে অভিযান চালিয়ে আটক করেন। এ সময় আটক একজনের পেটে অভিনব কায়দায় থাকা ইয়াবার ৫০টি প্যাকেট মলত্যাগের মাধ্যমে বাহির করা হয়। আটকরা হচ্ছেন-কক্স বাজার জেলার বশির আহম্মদ, মো. সৈয়দ নুর, মো. নাজির আহমেদ, মনিরুল ইসলাম ও চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বিল্লাল হোসেন। তাদের বিরুদ্ধে পুলিশ চাঁদপুর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছেন।
শিরোনাম:
শুক্রবার , ১১ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৭ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- চাঁদপুর খলিশাডুলি ২ হাজারপিস ইয়াবাসহ ৫ মাদক সম্্রাট আটক
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
