রফিকুল ইসলাম বাবু, চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার পূর্ব কলাদী জামে মসজিদের ইমামের কক্ষ থেকে ইমামের পুত্রসহ তিন মাদ্রাসা ছাত্রের মৃতদেহ উদ্ধারের ঘটনায় কিছু আলমত জব্দ করা হয়েছে। এখনো চূড়ান্ত করে কিছুই বলতে পারছে না পুলিশ। তবে পুলিশ ও সংশ্লিষ্টরা প্রাথমিকভাবে ধারণা করছেন, শ্বাস নিতে না পারায় তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। এ ঘটনায় মতলব থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। রবিবার এক প্রেস ব্রিফিংয়ে চাঁদপুরের পুলিশ সুপার জিহাদুল কবির এ তথ্য জানান। ওখানে হয়তো কোন স্যাফোলেশন হতে পারে। আমাদের প্রাথমিক ধারণা, ওই কক্ষে যে ব্যাটারি ছিল সে ব্যাটারি থেকে কোন কারণে ক্যামিক্যাল রিয়েকশনের ফলে ওখানে যদি হাইড্রোজেন সালফাইড বা অন্য কোন ক্যামিকেলের উৎপাদন বা কার্বোনডাইজ অক্সাইড উৎপাদন বেশি হয়ে যায়- সেক্ষেত্রে অক্সিজেনের ডেফিসেন্সি হলে সেক্ষেত্রে অক্সিজেন নিতে না পারলে এ ধরনের ঘটনা ঘটতে পারে। তবে এটি আমাদের প্রাথমিক ধারণা। সিআইডিও আমাদের এমন একটি প্রাথমিক ধারণা দিয়ে গেছে। সিআইডি থেকে ক্রাইম সিন এ্যানালাইসিস টিম এবং ফরেনসিক টিম এসে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে। তারা ঢাকায় গিয়ে সেগুলো পরীক্ষা করে রিপোর্ট দেবে। সেই সাথে পোস্টমর্টেম রিপোর্ট আসার পর সংশ্লিষ্ট সব বিষয় পর্যালোচনা করে সিদ্ধান্তে আসা যাবে। তিনি বলেন, বিষয়টি নিয়ে জেলা পুলিশ, পিবিআই এ ঘটনা নিয়ে কাজ করছে। মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কুমার আইচ জানিয়েছেন, তিন ছাত্রের মরদেহ উদ্ধারের ঘটনায় ক্রাইম এ্যানালাইসিস টিম ও ফরেনসিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তারা কিছু আলামত সিস করেছে। তারা আমাদের কিছু পরামর্শ দিয়ে গেছেন, সে অনুযায়ী আমরা কাজ করছি।এর আগে শুক্রবার জুমার নামাজের পর মতলবের পূর্ব কলাদি জামে ইমাম জামাল উদ্দনের কক্ষ থেকে তার ছেলে আব্দুল্লাহ ৮, ভাঙরপাড় মাদ্রাসার নূরানি তৃতীয় শ্রেণির ছাত্র মতলবের দশপাড়া এলাকার ইব্রাহিম ১২ ও মতলবের নলুয়া এলাকার জসিম উদ্দিনের ছেলে ৪র্থ শ্রেণির ছাত্র রিফাত হোসেনের (১৫) মরদেহ উদ্ধার করা হয়।
শিরোনাম:
মঙ্গলবার , ২১ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- মতলব দক্ষিণ
- /
- মতলব দক্ষিনে অক্সিজেন নিতে না পারায় তিন ছাত্রের মৃত্যু হতে পারে
আরও সংবাদ
লাশের অপেক্ষায় স্বজনরা, মতলবের হাবিব সৌদি আরবে মৃত্যু
জীবিকার সন্ধানে সৌদি আরবে পাড়ি জমান ২১ বছর বয়সী মো. হাবিব খান। প্রবাসী জিবন কিন্তু স্বপ্ন পূরণ... বিস্তারিত
মায়া চৌধুরীর ১৩ বছরের সাজা বাতিল
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ১৩ বছরের সাজা থেকে আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন... বিস্তারিত
মতলবে হাসপাতাল সিলগালা, জরিমানা
মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও বাজারের নুসরাত হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে নানা অনিয়মের... বিস্তারিত
মতলব দক্ষিণ উপজেলায় ধর্ষণ ও হত্যা মামলায় ৪…
মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুর ইউনিয়নের রাসূলপুর গ্রামে গৃহবধু রহিমা আক্তারকে (২০) ধর্ষণ ও... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
