শিরোনাম:
মঙ্গলবার , ৫ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২২ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
রফিকুল ইসলাম বাবু্, মঙ্গলবার দিবাগত রাতে মোঃ মামুনুর রশিদ ডিবি একটি দল মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ৮০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ হাইমচর থানাধীন দক্ষিন আলগী গ্রামস্থ মাদক ব্যবসায়ী জসিম উদ্দিন ভূইয়া প্রকাশ কানা জসিম এর বসত বিল্ডিং এর ভিতর হতে আসামী মোঃ জসিম উদ্দিন ভূইয়া প্রকাশ কানা জসিম (৩৭) পিতা- মোঃ আনোয়ার হোসেন ভূইয়া, মাতা- সেলিনা বেগম, সাং- দক্ষিন আলগী,আরেক জন হচ্ছে আব্দুল আলী(৩৩), পিতা- আহছান উল্লাহ বেপারী, মাতা- সাহিদা বেগম, সাং- উত্তর আলগী(বেপারী বাড়ী), উভয় থানা- হাইমচর, জেলা- চাঁদপুরদ্বয়কে রাত ০০.৪৫ ঘটিকার সময় গ্রেফতার করেন।আসামীদ্বয়ের বিরুদ্ধে হাইমচর থানায় মাদক সংক্রান্তে এজাহার দায়ের করা হয়েছে। কানা জসিম এর বিরুদ্ধে ইতি পুর্বে তার বাড়ীতে মাদক উদ্ধারে গেলে পুলিশের উপর হামলা চালায়। তার বিরুদ্ধে মাদক সহ একাদিক মামলা রয়েছে।
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
