স্টাফ রিপোর্টারঃ সামাজিক, শিক্ষনীয় ও সমাজ সচেতনতামূলক গল্পের সংশোধন চলচ্চিত্র নির্মাতা ও জনপ্রিয় অভিনেতা রাসেল মিয়া ও সংশোধন পরিবার আগামীকাল ২১ সেপ্টেম্বর বুধবার ইলিশের বাড়ি আসছেন। এই জনপ্রিয় অভিনেতা চাঁদপুরের উদীয়মান সাংস্কৃতিক, নাট্যকর্মী ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতা সাংবাদিক সাইদ হোসেন অপু চৌধুরীর “Opu Media Zone” ইউটিউব চ্যানেলের আয়োজনে দুপুরে গরিব, অসহায়, পথের মানুষ ও পথ শিশুদের নিয়ে ২ টাকায় পেট ভরে খাই আয়োজন ও শিক্ষা উপকরন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। রাসেল মিয়া এখন পর্যন্ত মোট ১১৫ টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মান করেছেন। তার খন্ড খন্ড চলচ্চিত্রগুলো খুব অল্প সময়ের হলেও ফেইসবুক, ইউটিউব, গণমাধ্যমে ভীষণ সারা ফেলেছে। চলচ্চিত্র গুলোর কাহিনী, সংলাপ, রচনা ও পরিচালনায় থেকে শুরু করে মূল চরিত্রে অভিনয় করেন রাসেল মিয়া। উল্লেখ্যঃ ২ টাকায় পেট ভরে খাই এর উদ্যোক্তা সংশোধন নির্মাতা রাসেল মিয়া। এই আয়োজনের প্রথম সূচনা হয় ঢাকায়। গরীব অসহায়, বৃদ্ধ ও পথ শিশুরা খাবারের মুল্য হিসেবে দিচ্ছে ২ টাকা। যাতে তাদের মনে না হয় তারা হাত পেতে খাচ্ছে। ২ টাকার বিনিময়ে সুবিধা বঞ্চিত শিশুরা তাদের চাহিদা মতো পেঠ ভরে একবেলা খেতে পারবে। এবং শিশুদের জন্য থাকছে শিক্ষা উপকরন।
শিরোনাম:
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- ২ টাকায় পেট ভরে খাই এর উদ্যোক্তা সংশোধন নির্মাতা জনপ্রিয় অভিনেতা রাসেল মিয়া চাঁদপুর আসছেন।
আরও সংবাদ
উচ্চশিক্ষায় গৌরবময় অর্জন: পূর্ণ স্কলারশিপে যুক্তরাষ্ট্রে পিএইচডি করছেন…
উচ্চশিক্ষায় এক অনন্য ও গৌরবময় সাফল্য অর্জন করেছেন হাজীগঞ্জ পৌরসভার কৃতি সন্তান, তরুণ... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
ফরিদগঞ্জে আগুনে পুড়লো ৬ ব্যবসা প্রতিষ্ঠান
ফরিদগঞ্জ উপজেলার কালির বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান। তবে এই ঘটনায়... বিস্তারিত
ফরিদগঞ্জে কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় একটি কার্তুজ ও দেশীয় অস্ত্র (কাঠার)সহ নাঈম (২৩) নামে এক যুবককে... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
