স্টাফ রিপোর্টার :
চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত চাঁদপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল এর গভর্নিং বডির নবাগত সভাপতি শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তারকে কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। আজ ২৩ সেপ্টেম্বর ২০১৯ সোমবার বিকাল ৪ টায় কলেজ সভা কক্ষে এইসংর্ম্বধনা অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠান শেষে কলেজ ম্যানেজিং কমিটির সাথে এক সভা অনুষ্ঠিত হয়। এ সময় কলেজের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের, চট্রগ্রাম বিভাগীয় বোর্ড সদস্য, উপাধ্যক্ষ ডা. মো: আতাহার আলী, কলেজের প্রতিষ্ঠাতা সহকারী অধ্যাপক ডা. মোঃ আশরাফ আলী, অধ্যক্ষ (সদস্য সচিব) ডা. তামজীদ হোসেন, দাতা সদস্য ডা. মোঃ তাফাজ্জল হোসেন, শিক্ষক প্রতিনিধি ডা.এস.জামান পলাশ, মেডিকেল অফিসার ডা. প্রভাংশু বিমল দাস ও প্রভাষক ডা. আব্দুল বাসেত। এছাড়াও শাহরাস্তি অনলাইন প্রেসক্লাব এর সভাপতি হাসানুজ্জামন সহ সকল সাংবাদিকগনের সাথে কলেজের সার্বিক দিক নিয়ে মতবিনিময় প্রদান করেন।
