মো. শিমুল হাছান:
চাঁদপুর-লক্ষীপুর সড়কে ফরিদগঞ্জ উপজেলার ধানুয়া বাজার এলাকায় পিকআপ ভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ৩।
মঙ্গলবার চাঁদপুর-লক্ষীপুর সড়কে ফরিদগঞ্জ থানা এলাকা ধানুয়া বাজার স’মিলের পাশে এই দূর্ঘটনা গটে। নিহত ও আহতদের বাড়ী লক্ষীপুর জেলা সদর এলাকার বাসিন্দা। এতে আবু তাহের মাষ্টার (৬০) নামে বৃদ্ধা নিহত হয়েছে। এই ঘটনায় নিহতের ছেলে রায়হান মিয়াজী (৩২) ও তার স্ত্রী ইভা রহমান সুলতানা (২২) এবং জাকির হোসেন (৪৫) গুরুতর আহত হয়।
স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাহের মাষ্টারকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর আহত রায়হান মিয়াজীকে ঢাকা মেডিকেলে রেফার করে। ইভা রহমান চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ফরিদগঞ্জ থানা পুলিশ জানায়, আহত জাকির হোসেন ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। দূর্ঘটনার স্থান থেকে অটোরিকশা ও পিকআপ ভ্যান উদ্ধার করা হয়েছে।
শিরোনাম:
শনিবার , ১২ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৮ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
