রফিকুল ইসলাম বাবু:
চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ডাকাত দলের এক সদস্য নিহত হয়েছে। এসময় তার সাথে থাকা ১টি এলজি বন্দুক, ১টি এম এম পাইপ, ১টি চাইনিজ কুড়াল, ১টি চাপাতি, ১টি রামদা উদ্ধার করা হয়। এ ঘটনায় ৩জন পুলিশ সদস্য আহত হয়। ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রকিব জানান, গতকাল রাত আনুমানিক ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার কড়ইতলী আনন্দ বাজার এলাকার একটি বাগানে ১২ থেকে ১৪ জনের একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় ডাকাতরা টের পেয়ে পুলিশের উপর গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। এতে ডাকাতের গুলিতে একজন ডাকাত নিহত হয় এবং বাকিরা পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশের ৩ সদস্য আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে আহত অবস্থায় অজ্ঞাতনামা এক ডাকাত দলের সদস্যকে উদ্ধার করে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করে। এসময় তার সাথে থাকা ১টি এলজি বন্দুক, ১টি এম এম পাইপ, ১টি চাইনিজ কুড়াল, ১টি চাপাতি, ১টি রামদা উদ্ধার করা হয়। বর্তমানে নিহত ডাকার দলের সদস্যের লাশ ফরিদগঞ্জ থানায় রয়েছে।
