চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়ন এর ইউপি চেয়ারম্যান খানজাহান আলী কালু পাটোয়ারী নির্বাচনী প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। ব্রিজ-কালভার্ট রাস্তা নির্মাণের কথা বলে বাস্তবায়ন না করেই ধোকা দিয়ে মানুষের ভোটে জয় যুক্ত হয়ে তিন-তিনবার চেয়ারম্যান নির্বাচিত হয়েও তার প্রতিশ্রুতি রক্ষা করেনি বলে অভিযোগ স্থানীয় এলাকাবাসীর।
চান্দ্রা ইউনিয়নের ২ নং ওয়ার্ড পশ্চিম বাখরপুর গ্রামটি খুবই অবহেলিত উন্নয়নের ছোঁয়া লাগেনি সেখানে। রাস্তা তো দূরের কথা একটি ব্রিজের জন্য হাজারো মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ইউনিয়ন পরিষদ থেকে কোন প্রকল্পের মাধ্যমে কাজ না করার কারণে বর্ষার সময় মাজা সমান পানি দিয়ে যেতে হয় স্থানীয় এলাকাবাসী।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বাখরপুর গ্রামে প্রায় দুই হাজার মানুষের বসবাস করলেও সেখানে একটি খাল পাড় হয়ে বাজারে আসতে হয় তাদের। কালভার্ট ও ব্রিজ না থাকায় এই খাল পার হওয়ার জন্য একটি মাত্র বাঁশের সাঁকো রয়েছে। যা কিছুদিন পর পরই এলাকাবাসীর খরচে মেরামত করতে হয়।
নির্বাচন আসলেই ভোটে জয় যুক্ত হওয়ার জন্য প্রতিবারে ইউপি চেয়ারম্যান খানজাহান আলী কালু পাটোয়ারী ওই এলাকার মানুষদের নির্বাচনী প্রতিশ্রুতি মূলক এই ব্রিজটি করে দিবে বলে অঙ্গীকার করে।
নির্বাচন যাওয়ার পরেই চেয়ারম্যান তার কথা দিয়ে কথা না রেখে নির্বাচনী প্রতিশ্রুতি ভঙ্গ করে এলাকার প্রতি কোনো নজরই রাখেনি।
এসময় স্থানীয়রা অভিযোগ করে বলেন, চেয়ারম্যান কথা দিয়ে কথা রাখেনি, খানজাহান আলী কালু পাটোয়ারী মরলে এই ব্রিজটি হবে। এলাকার জনগণ খুব হতদরিদ্র নিজেদের পকেটের টাকায় এই সাঁকোটি নির্মাণ করেছে। স্কুল পড়ুয়া ছাত্র ছাত্রীরা আসা-যাওয়ার পথে প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। সব জায়গায় উন্নয়নের ছোঁয়া লাগলেও চান্দ্রা ইউনিয়নে বাখরপুর গ্রামে কোন উন্নয়নের ছোঁয়া এখনো লাগেনি। খান জাহান আলী কালু পাটোয়ারী নিজের পকেট ভারি করতেই ব্যস্ত থাকে মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে না। এলাকার মানুষ সরকারের সকল অনুদান থেকে বঞ্চিত। আমাদের একটাই দাবি বাখরপুরে একটি ব্রিজ নির্মাণ করা হয় তাহলে জনগণের দুর্ভোগ অনেকাংশেই কমবে।
এ ব্যাপারে খানজাহান আলী কালু পাটোয়ারী কাছে জানতে চাইলে তিনি বলেন, নির্বাচনের সময়ে অনেকেই বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে থাকে তাই বলে সব বাস্তবায়ন করা সম্ভব তা নয়। বাখরপুরে ওই খালটির প্রস্থ বেশি হওয়ায় সেখানে ব্রিজ নির্মাণ সম্ভব হয়নি। তবে ভবিষ্যতে দেখা যাবে করা যায় কিনা।
শিরোনাম:
রবিবার , ১৯ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৬ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
