নিজস্ব প্রতিনিধি-
চাঁদপুরের পদ্মা-মেঘনায় গত রোববার থেকে শুরু হয়েছে মা ইলিশ রক্ষা কার্যক্রম। ১৩ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত ১১ দিন নদীতে সকল প্রকার জাল ফেলা সম্পূর্ণ ভাবে সরকার নিষিদ্ধ করেছে। কতিপয় অসাধু জেলেরা নদীতে জাল ফেলে মাছ ধরার সময় গত ১৩ অক্টোবর রোববার রাতে চাঁদপুুরের কোস্টগার্ড সদস্যরা পদ্মা-মেঘনার বিভিন্ন স্থান থেকে ১ লক্ষ মিটার কারেন্ট জাল সহ ৫ জেলেকে আটক করে। এদেরকে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের মাধ্যমে ভ্রাম্যমান আদালত বসিয়ে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তুষার আহমেদ এই সাজা প্রদান করেন। ১৩নং হানারচর ইউনিয়নের গোবিন্দিয়া গ্রামের আব্দুল মান্নান (২৫) ও রুহুল আমিন (৩০) কে আড়াই মাসের বিনাশ্রম কারাদ- ও পশ্চিম জাফরাবাদের হানিফ মোল্লা ৩০ আব্দুল কাদির (২০) ও জাকির হোসেন (২০) কে এক সপ্তাহ করে বিনাশ্রম কারাদ- দেয়া হয়েছে।
শিরোনাম:
রবিবার , ২৮ জুন, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৪ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
