ফরিদগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। জানা গেছে, শনিবার
রাতে এশার নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে বাড়ি যাওয়ার পথে শফিকুর রহমান
উকিল (৬০) নামে এক ব্যক্তিকে উপজেলার ফরিদগঞ্জ-চান্দ্রা সড়কের বালিথুবা
পশ্চিম ইউনিয়নের মদনেরগাঁও এলাকায় একটি দ্রুতগামী মোটরসাইকেল ধাক্কা দিলে
তিনি গুরুতর আহত হন। দ্রুত তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেয়া হলে
কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত শফিকুর রহমান বিএমএ চাঁদপুরের সাবেক সভাপতি এবং জেলা আওয়ামী লীগের
স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ হারুনুর রশিদ সাগরের বোনের জামাতা।
অপরদিকে গতকাল রোববার সকালে ফরিদগঞ্জ-চাঁদপুর সড়কের ফরিদগঞ্জ সেতু এলাকার
অদূরে একটি দ্রুতগামী যান অজ্ঞাতনামা এক মানসিক প্রতিবন্ধী (৫৫)কে চাপা
দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করেছে। ফরিদগঞ্জ থানার
অফিসার ইনচার্জ দু’টি সড়ক দুর্ঘটনার বিষয় নিশ্চিত করেছেন।
