
জাতীয় এই মহা-বিপর্যের সময় সজাগ ফাউন্ডেশনের উদ্যোগে কিছু মহৎ ব্যাক্তির সহযোগীতায় আমরা অসহায় ১২০ টা দরিদ্র পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা । কাজ-কর্ম বন্ধ হয়ে যাওয়ায় কিছু দরিদ্র মানুষের টিকে থাকা সত্যিই ভীষন কষ্টকর হয়ে যাচ্ছে। কিছু পরিবারের কিছু ভয়ঙ্কর কষ্টের কাহিনী শুনে খুবই খারাপ লাগলো। আমরা সেই সকল মানুষের পাশেই পৌছানোর সর্বোচ্চ চেষ্টা করেছি যে সকল মানুষ আজ এই সময়ে তিনবেলা মুখে ঠিকমতো অন্ন যোগাতে পারছিলো না। আমরা আমাদের সাধ্যমতো প্রকৃত অসহায় ও দরিদ্র মানুষের পাশে থাকতে পেরেছি বলে সত্যিই সেই সকল মহান হৃদয়বান ব্যক্তিদের অনেক ধন্যবাদ জানাই, যারা অসহায় মানুষকে সহযোগীতার জন্য আমাদের পাশে রেখেছে। বিশেষ ধন্যবাদ জানাই সজাগ ফাউন্ডেশনের সদস্য মোঃ ফারুক হোসেন কে, যিনি পুরো আয়োজনে সামনে থেকে নেতৃত্ব দিয়ে এই প্রোগ্রাম সফল করতে সর্বোচ্চ সহযোগীতা করেছেন। এছাড়া আজকের এই প্রোগ্রামে উপস্থিত থেকে সকল কাজ সম্পন্ন হতে সজাগ ফাউন্ডেশনের যাদের ব্যাপক অবদান রেখেছেন, তারা হলেন, সাধারন সম্পাদক মোঃ এমরান হোসেন সাদ্দাম, সহ-সভাপতি মোঃ রিয়াদ হেসেন, কায্যকরী পর্ষদের সদস্য সৌমেন দে, কবির হোসেন, সোহাগ মজুমদার, রুবেল হোসেন, আবুল খায়ের, প্রশান্ত চক্রবর্তী এবং সদস্য আমানউল্লা বাবু, সুজন চৌধুরী, রাজন রায়, রাকিব হাসান, ফারুক হোসেন, ফয়েজ, ফরিদ ও প্রমুখ। এই সময় সজাগ ফাউন্ডেশনের কার্য্যকরি পর্ষদের সদস্য সোহাগ মজুমদার “চাঁদপুর নিউজকে জানান, সজাগ ফাউন্ডেশন’ ২০১৩ সালে প্রতিষ্ঠিত একটি শিক্ষা ও সামাজিক উন্নয়ন মূলক স্বেচ্ছাসেবী সংগঠন । প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সামাজিক ইস্যু যেমন- অসহায় ও গরীবসহ সকল রোগীদের ফ্রি রক্তদান, ফ্রি মেডিকেল ক্যম্প, ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন, ফ্রি ডেন্টাল ক্যম্প, মাদক দূরীকরণ, বাল্য বিবাহ প্রতিরোধ, শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ প্রদান, চিকিৎসায় আর্থিক অনুদান, ত্রান বিতরন, স্বেচ্ছা শ্রমে গ্রামীণ রাস্তা নির্মাণ, শীত বস্ত্র বিতরণ, বৃক্ষরোপন সহ অন্যান্য জনসচেতনতা মূলক নানা প্রকার কার্যক্রম সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পরিচালনা করে আসছে। আমাদের অন্যতম লক্ষ্য সাধারণ মানুষের মাঝে রক্তের সহজলভ্যতা। সাধারণ মানুষ যেন সহজে এবং বিনামূল্যে তাদের প্রয়োজনে রক্ত পেয়ে থাকে, সে জন্যেই আমাদের এই প্রচেষ্টা । সজাগ ফাউন্ডেশন এর সবচেয়ে বড় অর্জন, এ পর্যন্ত প্রায় ২০,০০ জন এর অধিক মুমূর্ষু রোগীকে রক্ত সরবরাহ করা যা অত্র অঞ্চলে একধরণের বিপ্লবও বলা চলে। সাধারন ও অসহায় মানুষের জন্য নিরন্ত্রন কাজ করে যাওয়াই এই সংগঠনের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য। আসুন জাতীর এই দুঃসময়ে আমরা সম্মিলিতভাবে সাধারন মানুষের পাশে দাড়াই। #Sojag_Foundation

