
চাঁদপুরে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন একদল স্বেচ্ছাসেবী। চাঁদপুর জেলার ৮ টি থানায় মোট ৬০০টি পরিবারের মুখে আহার তুলে দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তারা। পযায়ক্রমে তাদের কার্যক্রম আরো বাড়ানো হবে। দ্বিতীয় দিনের কার্যক্রমে সোমবার (৬ এপ্রিল ) চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলা থেকে এ কার্যক্রম শুরু হয়ে মতলব উত্তর, চাঁদপুর সদর, হাজীগঞ্জ উপজেলাতে খাদ্য বিতরণ করা হয় “মিশন ২টন চাউল” উদ্যোগটি সফল করার জন্য সার্বিক সহযোগিতা করছে ‘সজাগ ফাউন্ডেশন এবং সনাতন চাঁদপুরের সদস্যবৃন্দ। কোভিড করোনা ভাইরাসে ক্ষমতাধর রাষ্ট্র থেকে শুরু করে সকল দেশ যখন অচল, লক ডাউন, অর্থনৈতিক ক্ষতির মুখে যখন বিশ্ব বাজার, আমাদের দেশের গরীব দুস্থ থেকে শুরু করে সব মানুষ যখন বিপদগ্রস্ত ঠিক তখনই সেই অসহায় দরিদ্র পরিবার গুলোর মুখে এক বেলা আহার তুলে দিতে তরুন স্বপ্নবাজদের সাথে নিয়ে “মিশন ২টন চাউল” জাতি ধর্ম বর্ন নির্বিশেষে সবাইকে নিয়ে বিপদগ্রস্ত সর্বোচ্চ সংখ্যক পরিবারের পাশে দাঁড়ানোর যাত্রা শুরু করেন।

এছাড়াও “মিশন ২টন চাউল” নামক কার্যক্রমটি চট্টগ্রাম, ফরিদপুর, কিশোরগঞ্জ ও কুমিল্লাতে চলমান আছে। এসময় কার্যক্রমটি পরিচালনায় ছিলেন রিয়াদ হোসেন, এমরান হোসেন, রুবেল হাসান, আবুল খায়ের, হৃদয় দাস, শ্রাবণ, আকাশ দাস,মোহন গাংগুলী ও প্রমুখ। মিশন ২টন চাউল কার্যক্রমের উদ্যোগের ইঞ্জিনিয়ার সোহাগ মজুমদার বলেন, সবার সহযোগিতা পেলে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা অব্যহত থাকবে। আসুন আমরা সবাই সবার পাশে দাঁড়াই।
