
রফিকুল ইসলাম বাবু
চাঁদপুর সদর উপজেলায় পৃথক ঘটনায় জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত দুই জনের মৃত্যু হয়েছে । তাদের এক জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে টেস্টের জন্য। চাঁদপুর সদরে ও জ্বরে আক্রান্ত হয়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার রাতে চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের হাপানিয়া গ্রামের ব্যবসায়ী মুহাম্মদ সোলেমান গাজী ( ৪৫) নামের ওই ব্যক্তির মৃত্যু হয়। তাকে চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয় বলে জানান তার পরিবারের লোকজন। পরিবারের লোক জন থেকে জানাযায়, মুহাম্মদ সোলেমান গাজী বেশ কয়েক দিন যাবত জ্বর, ঠান্ডা, শ্বাসকষ্টে ভুগছিলেন। পরে তার অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। স্থানীয় লোকজন জানায়, ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে এলাকার যুবকরা রাস্তা বন্ধ করে দেয়। এছাড়া চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এলাকাবাসীর পক্ষ থেকে অবহিত করা হয়। অন্যদিকে নারায়ণগঞ্জ থেকে আসা ১জনের মৃত্যু হয়েছে শ্বাসকষ্টে। এ ঘটনায় করোনা আক্রান্ত সন্দেহে নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। শনিবার বিকেলে তার মৃত্যু হয় চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের কামরাংগা গ্রামে তার বাড়ি। ফয়সাল নামের ৪০ বছর বায়সী ওই ব্যক্তি নারায়নগঞ্জের পাঠানতলী এলাকায় বসবাস করতো। তার পৈত্রিক নিবাস জেলার মতলব উত্তর উপজেলার কাসিমপুর পাদুয়া মুন্সি বাড়িতে। নারায়নগঞ্জের এসিআই ঔষধ কোম্পানিতে চাকুরি করতেন তিনি। গত ১ এপ্রিল স্ত্রী,ছেলে-মেয়েকে নিয়ে তিনি শ্বশুর বাড়ি কামরাঙ্গা আসেন। দুপুরের দিকে তার শ্বাসকষ্ট শুরু হয়, বিকেলে তিনি মারা যান। চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য কমকতা ডা. ফয়সালের নেতৃত্বে সিভিল সাজন অফিসের টেকনিক্যাল টিম নমুনা সংগ্রহ করেছে। আনজুমানে খাদেমুল ইসলামের মাধ্যমে মরদেহ দাফন হবে। জানিয়েছেন ইউপি চেয়ারম্যান আল মামুন পাটোয়ারী। উল্লেখ্য, ওই ব্যক্তি হৃদরোগে আক্রান্ত ছিলেন।
