
সরকারি আদেশ অমান্য করে অপ্রয়োজনীয় দোকান খুলে রাখার অভিযোগে ফরিদগঞ্জ
বাজারে গতকাল রোববার দুপুরে ভ্রাম্যমাণ আদালতে ৪ ব্যবসায়ীকে মোট সাড়ে ১১
হাজার টাকা অর্থদ- দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরির
নির্দেশে এই অভিযান পরিচালনা করা হয়েছে। এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময়
ফরিদগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তারের সাথে সেনাবাহিনী ও
পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এদিকে দেশে চলমান পরিস্থিতিতে জনস্বার্থে সামাজকি দূরত্ব বজায় রেখে বিনা
প্রয়োজনে ঘর থেকে বের না হতে সেনাবাহিনী সদস্যরা মাইকে ব্যাপক প্রচার করা
ছাড়াও উপজেলার বিভিন্ন হাটবাজারে কঠোর নজরদারিসহ ব্যাপক টহল চালাচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশে চলমান পরিস্থিতিতে জনস্বার্থে সরকারি
প্রশাসনের ঘোষিত লক ডাউন অমান্য করে অপ্রয়োজনে ব্যবসা প্রতিষ্ঠান খুলে
রাখে। সরকারি আদেশ অমান্য করে খুলে রাখা দোকানগুলো নিত্যপ্রয়োজনীয় পণ্য
বিক্রি করার দোকান নয়। অপ্রয়োজনে দোকান খুলে রেখে অহেতুক মানুষের জটলা
সৃষ্টি করে রাখে। এমন খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত ফরিদগঞ্জ বাজারের ব্যবসায়ী
মিজানের ৩ হাজার, শাহাদাতের ৫ হাজার, নূর হোসেনের ৫শ’ ও এমরান ভূঁইয়ার ৩
হাজার টাকা জরিমানার দ-াদেশ দিয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার এ প্রতিনিধিকে বলেন,
সরকারি নির্দেশ অমান্য করে অপ্রয়োজনীয় দোকান খোলা রাখায় সরকারি দ-বিধির
১৮৬০-এর ২৬৯/২৭০ ধারামতে ৪ ব্যবসায়ীর মোট ১১ হাজার ৫শ’ টাকা জরিমানার
দ-াদেশ দেয়া হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যহত থাকবে।
