
পবিত্র রমজান উপলক্ষে চাঁদপুরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি সরকারি নির্ধারিত স্বল্পমূল্যে পণ্য বিক্রি করছে বুধবার থেকে।ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। দেশব্যাপি ৩৫০ জন ডিলারের নিজস্ব ভ্রাম্যমাণ ট্রাকে করে এ কার্যক্রম চালানো হচ্ছে। চট্টগ্রামে ১৬ টি, বিভাগীয় শহরে ১০ টি ও জেলা শহরে ৪ টি করে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি হচ্ছে। জেলার বিভিন্ন পয়েন্টে ট্রাকে করে চিনি, মসুর ডাল, ছোলা, চিনি ও সয়াবিন তেল, খেজুরসহ ৫টি বিক্রি করছে সংস্থাটি। এ বিক্রি কার্যক্রম আগামী ২০ মে পর্যন্ত চলবে। তবে শুক্রবার এ কার্যক্রম বন্ধ থাকবে।
