
ধিক্কা, ধিক্কা, ধিক্কা……………। মানুষ এতো জঘন্য নিকৃষ্ট হতে পারে, তা কোনভাবেই বিশ^াস করা যায় না। অসুস্থার বেড থেকে এভাবে ধিক্কা জানানো ছাড়া বিকল্প পথ ছিল না। মৃত্যু পথযাত্রী হয়ে এই সংবাদ শুনে মন অস্থির হয়ে উঠলো। সরকারের একজন সফল, সৎ ও নিষ্ঠাবান সাবেক পররাষ্ট্রমন্ত্রী, বর্তমান মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির বিরুদ্ধে এমন জঘন্য মিথ্যাচার করার সুযোগ পায় কোথায়।
সারাদেশের তথা চাঁদপুরের আপমর জনগণ ডা. দীপু মনির উন্নয়ন কার্যক্রম পরিচালনার জন্য তাকে নিজস্ব হিসেবে গ্রহণ করেছেন। এই কারনে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেঘনার বাঁধ প্রতিরোধসহ চাঁদপুরের উন্নয়ন কর্মকান্ডে আন্তরিকভাবে শপে দিয়েছেন।
আমাদের সকলের ভাগ্য পরিবর্তনের মানষকন্যা যিনি চাঁদপুরবাসীর তথা চাঁদপুরের জনগণের সুখ-দু:খের চিন্তা করেন সেই মনীষী নারী এ যাবৎকালের সফল শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে তাঁর পুরোনো একটি ভিডিও প্রকাশ করে জঘন্য মিথ্যাচার করেছেন যে চক্রান্তকারী, তাদেরকে জানাই ধিক্কার।
তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এতো জঘন্য নিকৃষ্ট কাজের জন্য। ওই চক্রান্তকারীরা ২০১৮সালের ভিডিও চিত্র দিয়ে ফেইসবুকে যে মিথ্যাচার করেছে- এতেই প্রমানিত হয় মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির উন্নয়ন কাজসহ বিভিন্ন সফল ও উন্নয়ন কর্মকান্ডের কঠিন ষড়যন্ত্র করছে এক শ্রেনীর নিকৃষ্ট মানুষ।
এই অবস্থায় মিথ্যা সংবাদ দেখে আমি বসে থাকতে পারলাম না। আমি এখন দাঁড়াতে পারি না, লিখতে পারি না, মুখেও কথা বলতে কষ্ট হয় সবই অবসেরমত, তারপরও মনের কষ্ট বা এতবড় মিথ্যাচারের প্রতিবাদ না করলে সামনে বেঁচে থাকার ইচ্ছাটাই যেন ভুল হবে। তাই নিজের হাতে লিখতে না পারলেও ছেলের বউকে দিয়ে এই লেখাগুলো লিখতে বাধ্য হলাম।
অসুস্থ্য অবস্থায় আমি আবারো নিন্দা ও ধিক্কার জানাই এবং কুচক্রি মহল ব্যক্তিদের খোঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবী জানাই। একই সাথে এটাও আশা করবো চাঁদপুরবাসী, চাঁদপুর প্রশাসন ও সংশ্লিষ্ট প্রশাসন এই কুচক্রি মহলকে খোঁজতে যা করণীয় তা করবেন। যদি আল্লাহ আমাকে সুস্থ করে তোলে তাহলে এই মিথ্যাচারীদের বিরুদ্ধে সোচ্ছার হবো- ইনশাল্লাহ। আল্লাহ এদের বিচার করবেই। পরিশেষে আমি সুস্থ্যতার জন্য চাঁদপুরবাসীর কাছে দোয়া চাচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন।
-ইকরাম চৌধুরী, সভাপতি, চাঁদপুর প্রেসক্লাব।
উল্লেখ্য, আমি ইকরাম চৌধুরী দীর্ঘ দিন ধরে ডায়াবেটিক, কিডনী ও হৃদরোগে ভুগছি। আমার সুস্থতার জন্য সকলের দোয়া করবেন।
