
হাজীগঞ্জে লকডাউন না মানার কারণে উপজেলার প্রধান ৩টি বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। বিশেষ করে দোকানের সার্টার খুলে মালামাল বিক্রির দায়ে এই সকল ব্যবসা প্রতিষ্ঠানকে সর্বমোট ৫১হাজার টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার দুপুরে হাজীগঞ্জ বাজার, বাকিলা বাজার ও বলাখাল বাজারে এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া। তিনি চাঁদপুর কণ্ঠকে জানান, ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান এখন থেকে নিয়মিত চলবে।
