
হাজীগঞ্জে নির্মাণশ্রমিক বহনকারী পিকআপ উল্টে নিহত হয়েছে ১ জন। এ ঘটনায়
অপর ৯ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১ জন রিকশাচালক। নিহত বাচ্চু মিয়া (৪২)
শাহরাস্তি উপজেলার ইছাপুরা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। গতকাল বুধবার
বিকেলে হাজীগঞ্জ পৌরসভাধীন হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের রান্ধুনীমুড়া এলাকায়
মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। একটি রিকশাকে সাইড দিতে গিয়ে এ ঘটনা ঘটে বলে
স্থানীয়রা জানান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসকগণ জানিয়েছেন।
আহতরা হলেন ইছাপুরা গ্রামের আলি আজ্জমের ছেলে কবির হোসেন (২৮) ও মহসিনের
ছেলে সাজ্জাদুল ইসলাম (২৩), শাহরাস্তি উপজেলার আলিপুর গ্রামের আনোয়ার
হোসেনের ছেলে আমির হোসেন (৩০), দেলোয়ার হোসেনের ছেলে মামুন (৩২), আনোয়ার
হোসেনের ছেলে জাকির হোসেন (২৯), হাজীগঞ্জ উপজেলার পৌরসভাধীন রান্ধুনীমুড়া
গ্রামের কালা মিয়ার ছেলে সুমন (৩৮), কুমিল্লা জেলার বাউকসার গ্রামের
মোস্তফা মিয়ার ছেলে শামিম (৩৫), নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার পেরাব
গ্রামের শাখাওয়াত হোসেনের ছেলে এনায়েত হোসেন (২৭) এবং রিকশাচালক হাজীগঞ্জ
উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের রায়চোঁ গ্রামের মোকসেদুর রহমানের ছেলে হারুন
অর রশিদ (৩৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরের কিছু পরে হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের
হাজীগঞ্জমুখী পিকআপটি রান্ধুনীমুড়া এলাকায় পৌঁছলে বিপরীত থেকে আসা একটি
রিকশাকে সাইড দিতে গিয়ে ট্রাকটি সড়কের উপর উল্টে যায়। এতে পিকআপে থাকা
নির্মাণ কাজে ব্যবহৃত মিঙ্ার মেশিন ও নির্মাণশ্রমিকেরা সড়ক থেকে ছিটকে পড়ে
এবং সবাই হতাহত হয়।
তাৎক্ষণিক স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সেনিয়ে গেলে কর্মরত চিকিৎসক নির্মাণশ্রমিক বাচ্চু মিয়াকে মৃত ঘোষণা
করেন। আহতদের অবস্থা বুঝে চিকিৎসা দেয়া হয়। এ সময় বেশ ক’জনকে উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এদিকে দুর্ঘটনার পর পর দুর্ঘটনাস্থলে কিছু সময়ের জন্যে যান চলাচল বন্ধ
থাকে। দুর্ঘটনার খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পেঁৗছে সড়কের উপর
থেকে ট্রাক, ট্রাকের মধ্যে থাকা মালামালা ও রিকশাটিকে সরিয়ে পরিস্থিতি
স্বাভাবিক করে।
১ জন নিহতের বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্রে জরুরি
বিভাগের চিকিৎসক সুলতান আহমেদ বলেন, বাচ্চু মিয়া নামক একজনকে আমরা মৃত
অবস্থায় পেয়েছি। অন্যদের চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি দেয়া হয়েছে।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন রনি চাঁদপুর কণ্ঠকে জানান,
সড়ক থেকে দুর্ঘটনাকবলিত পিকআপ ও রিকশাটি সরিয়ে যান চলাচল উন্মুক্ত করা
হয়েছে এবং নিহতের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে
পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থাগ্রহণ করা হবে।
