
রোববার চাঁদপুর শহরের বিভিন্ন মানুষকে সামাজিক দূরত্ব বজায় রাখতে ও হোম কোয়ারেন্টিন মেনে চলতে সেনাবাহিনীকে সাথে ব্যাপক প্রচার অভিযান করা হয়েছে। চাঁদপুর জেলা প্রশাসনের নেতৃত্বে সেনাবাহিনীর সহায়তায় বাজার মনিটরিং করা হয়।
জনসচেনতা বৃদ্বির লক্ষ্যে চাঁদপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: ছামিউল ইসলাম মাইকিং করে জনসাধারণকে সচেতন করেন এবং লকডাউন মানার জন্য অনুরোধ করেন।
এসময় হোম কোয়ারেন্টিন না মানায় ১৬ জনকে সাড়ে ১৬ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: ছামিউল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত ১৬ জনকে এই জরিমানা প্রদান করেন ।
রমযানে আল্লাহর কাছে বাসায় থেকে বেশি বেশি প্রার্থনা করে করোনামুক্ত বাংলাদেশ তথা বিশ্ব কামনা করতে ধর্মপ্রাণ মুসলিমদের প্রতি উদাত্ত আহ্বান করা হয়।
