সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে চাঁদপুরসহ বাংলাদেশের কয়েকটি জেলার বিভিন্ন স্থানে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

চাঁদপুর
চাঁদপুর জেলার ৪০টি গ্রামে রোববার আগাম ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। গেল ৮৯ বছর ধরে ওই সব গ্রামের অধিকাংশ মুসলমানরা সৌদি আরবের সাথে সঙ্গতি রেখে ধর্মীয় অনুষ্ঠানগুলো পালন করে আসছে। চাঁদপুর জেলার হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, মতলব দক্ষিণ ও কচুয়া উপজেলার ৪০টি গ্রামে প্রায় ৮৯ বছর ধরে এভাবে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপিত হয়ে আসছে।
এছাড়াও চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশরপুর, অলিপুর, বেলচো, জাঁকনি, প্রতাপপুর, বলাখাল, মনিহার, গোবিন্দপুর ও দক্ষিণ বলাখাল। ফরিদগঞ্জ উপজেলার সেনাগাঁও, বাসারা উভারামপুর, উটতলী, মুন্সিরহাট, মূলপাড়া, বদরপুর, পাইকপাড়া, সুরঙ্গচাইল, বালিথুবা, কাইতাড়া, নুরপুর, শাচনমেঘ, শোলা, হাঁসা ও চরদুখিয়া। পাঁচআনী কচুয়া উপজেলার উজানি গ্রাম ও মতলব দক্ষিণ উপজেলার দশআনী , মোহনপুর গ্রামের বাসিন্দারা ঈদ উদযাপন করছেন।
