
চাঁদপুরে আজ ৩১ মে থেকে খুলছে সব রকমের দোকানপাট। চলবে ১০ টা থেকে বিকেল ৪ টা। খুলছে হোটেল রেষ্টুরেন্ট। চলবে সকাল ৬ টা থেকে শেষ বিকেল ৬ টা। ক্রেতা বিক্রেতা সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। নইলে আইনগত কঠোর ব্যবস্থা।
এদিকে একই দিন থেকে বাস, লঞ্চ চলবে। ট্রেন আন্ত: নগর মেঘনা চলবে ৩ জুন থেকে। ৫০% টিকিটের যাত্রী উঠবে ট্রেনে এবং বসতে হবে স্বাস্থ্য বিধি মেনে।
বাসে স্বাস্থ্য বিধি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে যাত্রী নিতে হবে। নিয়মানুযায়ী স্টপেজ। লঞ্চগুলোও একই বিধি মেনে ছাড়বে চাঁদপুর, আসবে চাঁদপুর।
গতকাল চাঁদপুরের জেলা প্রশাসকের সভাকক্ষে এ সিদ্ধান্ত নেয়া হয়। অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) আবদুল্লাহ আল মাহমুদ জামানের সভাপতিত্বে দোকান, হোটেল রেষ্টুরেন্ট লঞ্চ, বাস মালিক সমিতির সাথে বসে এ সিদ্ধান্ত নেয়া হয়।
এসময় আরো ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) এস এম জাকারিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জামাল হোসেন, অতিরিক্ত জেলা পুলিশ সুপার ( সদর সার্কেল) জাহিদ পারভেজ চৌধুরী, মার্কেটিং অফিসার সহ অন্যান্যরা।
