
চাঁদপুর জেলা জুড়ে করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে আরো ৩ জন। মৃতের সংখ্যা ২০ জনে। এদের মধ্যে চাঁদপুর সদরে ৬ জন, ফরিদগঞ্জে ৪ জন, হাজীগঞ্জে ৩ জন, শাহরাস্তিতে ১ জন, কচুয়ায় ৪ জন ও মতলব উত্তরে ২ জন।
চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, শুক্রবার (৫ জুন) পর্যন্ত চাঁদপুর জেলা জুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫৮ জনে। সুস্থ হয়েছেন ৬৫জন। বাকী ১৭৩জন চিকিৎসাধীন।
চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ২৭৮ জনের উপজেলা ভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ১২৯ (পৌরসভায় ১১৯ ও উপজেলায় ১০), ফরিদগঞ্জে ৪১, মতলব উত্তরে ১৩, হাজীগঞ্জে ১৯, মতলব দক্ষিণে নতুন ৩ জনসহ ১৬জন, কচুয়ায় ১৬, হাইমচরে ৫ ও শাহরাস্তিতে ১৯জন।
সিভিল সার্জন ডা: মোঃ সাখাওয়াত উল্লাহ শুক্রবার সন্ধ্যায় এক প্রেস নোটে জানান, চাঁদপুর থেকে দিনের পাঠানো নমুনা হলো ৪১টি। দিনের প্রাপ্ত রিপোর্ট ৫৪ টি। এর মধ্যে ৩টি পজেটিভ ও ৫১টি নেগেটিভ। এ পর্যন্ত মোট প্রেরণকৃত নমুনার সংখ্যা দাঁড়ালো ২১৮৬। এর বিপরীতে রিপোর্ট এসেছে ১৯৪৩টি। রিপোর্ট অপেক্ষমান ২৪৩টি।
তিনি জানান, চাঁদপুর জেলায় এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ১১৩জন। এর মধ্যে ইতিমধ্যে ছাড়পত্র পেয়েছেন ১শ’ জন। চিকিৎসাধীন রোগী ১৭৩ জন। এর মধ্যে হাসপাতালে ৬ জন, ঢাকায় রেপার ৪ জন ও হোম আইসোলেশনে ১৬৩ জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ১৩জন। জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ৩৬৬৩জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৩৬৪৪জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ১৯জন।
