
চাঁদপুর জেলা পুলিশকে ঢেলে সাজানোর প্রক্রিয়া শুরু করেছেন পুলিশ সুপার মাহবুবুর রহমান । বিশেষ করে ২ বছরের অধিক সময়ে যারা একই পদে চাকুরী করছেন তাদেরকেই বদলির তালিকায় আনা হচ্ছে । জেলা পুলিশের প্রতিটি জায়গায় এই তালিকা করা হচ্ছে । জেলা পুলিশ সুপার কার্যালয় ও ৮টি থানায়ও একেইভাবে বদলীর তালিকায় আসছে । এরই অংশ হিসেবে জেলা গোয়েন্দা পুলিশের ( ডিবি )পুলিশের ২৯ জনকে একযোগে বদলি করা হয়েছে । এর মধ্যে ৬ জন এসআই , ৫ জন এএসআই ও বাকী ১৮ জন কনষ্টেবল রয়েছে । উক্ত বদলিতে জেলা পুলিশ বিভাগে প্রতিটি সেক্টরে আতংক বিরাজ করছে । বিশেষ করে যারা ২ বছরের অধীন চাকরি করছেন একেই পদে ।
কিংবা বছরের পর বছর চাকরি করছেন একেই পদে ।
চাঁদপুরের পুলিশ সুপার মাহবুবুর রহমান বলেন, ডিবিতে বেশ কজন এসআই, এএসআই ও কনস্টেবলকে বদলি করা হয়েছে । বিশেষ করে যাদের ডিবিতে ২ বছরের বেশী তাদেরকে বদলী করা হয়েছে । আর যাদের মেয়াদ শেষ হয়েছে তাদেরকেও বদলী করা হয়েছে । জেলা পুলিশের অন্যান্য জায়গায়ও ধারাবাহিকভাবে এই বদলীর প্রক্রিয়া চলবে । জেলা পুলিশের প্রতিটি সেক্টরকে ঢেলে সাজানো হচ্ছে।
