
গত ২৪ ঘণ্টায় চাঁদপুর জেলায় আরো ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদরের ৪জন, হাইমচরের ৪জন, মতলব উত্তরের ৩জন, ফরিদগঞ্জের ২জন, শাহরাস্তির ২জন, হাজীগঞ্জের ১জন ও কচুয়ার ১জন।
২৫ জুন বৃহস্পতিবার সিভিল সার্জন অফিস সূত্রে এসব এসব তথ্য জানানো হয়েছে। সূত্র জানায়, এ দিন মোট ১৫১টি রিপোর্ট আসে। এর মধ্যে ১৭টি করোনা পজেটিভ। বাকীগুলো নেগেটিভ এবং পূর্বে আক্রান্তদের। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৬৬৯জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৪৯জন।
চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ৬৬৯জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২৬৯জন, শাহরাস্তিতে ৮৭জন, মতলব দক্ষিণে ৭৪জন, হাজীগঞ্জে ৬৮জন, ফরিদগঞ্জে ৬৫জন, হাইমচরে ৪০জন, মতলব উত্তরে ৩৬জন ও কচুয়ায় ৩০জন।
চাঁদপুর জেলায় করোনায় মৃত ৪৯ জনের মধ্যে উপজেলাভিত্তিক পরিসংখ্যান হচ্ছে: হাজীগঞ্জ ১৪ জন, চাঁদপুর সদরে ১৩ জন, ফরিদগঞ্জে ৬ জন, কচুয়ায় ৫ জন, মতলব উত্তরে ৫ জন, শাহরাস্তিতে ৪জন এবং মতলব দক্ষিণে ২ জন।
