করোনা মোকাবেলায় চাঁদপুর জেলা প্রশাসনের উদ্যোগে স্বেচ্ছাসেবকদের সমন্বয় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মানববন্ধন চলাকালীন সময় প্রত্যেকের হাতে স্বাস্থ্যসুরক্ষা বিধি মেনে চলা, মাক্স পরিধান করা, সামাজিক দূরত্ব মেনে চলাচল করাসহ বিভিন্ন লেখা সম্বলিত প্লেকার্ড প্রদর্শন করা হয়

রফিকুল ইসলাম বাবু। করোনা মোকাবেলায় চাঁদপুর জেলা প্রশাসনের উদ্যোগে স্বেচ্ছাসেবকদের সমন্বয় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে শতাধিক স্বেচ্ছাসেবীদের সমন্বয় এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালীন সময় প্রত্যেকের হাতে স্বাস্থ্যসুরক্ষা বিধি মেনে চলা, মাক্স পরিধান করা, সামাজিক দূরত্ব মেনে চলাচল করাসহ বিভিন্ন লেখা সম্বলিত প্লেকার্ড প্রদর্শন করা হয়।মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান। স্বেচ্ছাসেবীদের ছাড়াও আরো উপস্থিত ছিলেন এনডিসি মেহেদী হাসান মানিক, জেলা কমিটি পুলিশিং পুলিশিং এর সাধারণ সম্পাদক খায়রুল আলম খোকন, সদর উপজেলা সদর উপজেলা কমিটি পুলিশিংএর সাধারণ সম্পাদক ওমর ফারকসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিবগণ।
