
নিজের গলায় নিজে পোঁছ দিয়ে গুরুতর জখম হয়েছে বিশ্বনাথ চৌধুরী বিশু (২০) নামে এক যুবক। বৃহস্পতিবার বেলা ১২টায় চাঁদপুর সদর উপজেলার বাবুরহাট দক্ষিণ আশিকাটির টিপরা দিলীপ চৌধুরীর বাড়িতে এই ঘটনাটি ঘটে। তাকে গলাকাটা অবস্থায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। কর্মরত চিকিৎসক ডাঃ আনিসুর রহমান জানান, আহতাবস্থায় আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছি। আহত বিশুর বোন রিঙ্কু জানান, সকালে ফুটবল খেলা নিয়ে এলাকার ছেলেদের সাথে তার বিরোধ হয়। কাউকে কিছু না বলে আমার ভাই ঘরের ভেতরে নিজের গলা নিজে কেটে ফেলে।
পারিবারিক বিরোধ না ফুটবল খেলা নিয়ে গ-গোল-কোন্ কারণে সে নিজের গলায় ছুরি দিয়ে পোঁছ দিয়ে আত্মহত্যা করতে চেয়েছিলো তার সঠিক কারণ স্বজনরা কেউ জানাতে পারেনি। আহত বিশু বাবুরহাট কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
