
চাঁদপুর শহরের পুরাণবাজারে ইয়াবাসহ জুম্মন (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে ফাঁড়ি পুলিশ। এ সময় তার কাছ থেকে ১৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। গত বুধবার দিবাগত রাত সাড়ে দশটায় পুরাণবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাসুদের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পূর্ব শ্রীরামদীর জনৈক জাহাঙ্গীরের বাসার সামনে রাস্তার উপর হতে জুম্মনকে আটক করে। সে ওই এলাকার আনোয়ার আলীর ছেলে। এ ব্যাপারে আটক যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান ফাঁড়ি পুলিশ কর্মকর্তা মাসুদ।
এর আগে পৃথক একাধিক অভিযান পরিচালনা করে বেশ ক’জন মাদক বিক্রেতাকে আটক করে চাঁদপুর মডেল থানায় সোপর্দ করা হয়।
