
চাঁদপুর: চতুর্থ দাফে চাঁদপুরের কচুয়া ও ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী বিজয়ী হয়েছেন। কচুয়ার বর্তমান মেয়র নাজমুল আলম স্বপন দ্বিতীয়বারের মত মেয়র নির্বাচিত হলেন। তিনি পেয়েছেন ১০ হাজার ২১২ ভোট। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী আহসান হাবীব প্রানজল মোবাইল ফোন প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৫১ ভোট এবং বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক মেয়র হুমায়ুন কবির প্রধান ৬৪৭ ভোট।
রোববার (১৪ ফেব্রুয়ারি) রাত ৯টায় কচুয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার কাজী আবু বকর সিদ্দিক নির্বাচনের ফলাফল ঘোষণা করে বলেন, সার্বিকভাবে পৌরসভা নির্বাচনে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।
অপরদিকে ফরিদগঞ্জ পৌরসভায় এই প্রথমবারের মত আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১৭ হাজার ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপির প্রার্থী মো. ইমাম হোসেন পাটওয়ারী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ হাজার ৭০৬ ভোট ও ইসলামী আন্দোলনের মনোনীত হাতপাখার প্রার্থী মো. দেলোয়ার হোসেন পেয়েছেন ৭১৮ ভোট।
রাত সাড়ে ৮টায় ফরিদগঞ্জ উপজেলা রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিউলী হরি বেসরকারিভাবে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ার কে বিজয়ী ঘোষণা করেন।
চাঁদপুরনিউজ/এমএমএ/
