
মতলব উত্তর সংবাদদাতা: চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাড. নুরুল আমিন রুহুল এর বিরুদ্ধে ফতেপুর পুর্ব ইউপি চেয়ারম্যান আজমল হোসেনের নেতৃত্বে অশালীন বক্তব্য, আগুন সন্ত্রাস এবং যুবলীগ নেতৃবৃন্দের উপর অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারী) বিকালে উপজেলার সাহেব বাজারে আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কবির হোসেন মাস্টার।
এসময় বক্তারা বলেন, আজমল হোসেন চৌধুরী একজন চেয়ারম্যান হয়ে রাস্তার ইট চুরি করে নিয়ে গেছে। এতে করে পুরো আওয়ামী পরিবারের বদনাম হয়েছে। এটা আমরা যারা মন থেকে আওয়ামীলীগ করি তারা মেনে নিতে পারি নাই। এছাড়া সে এবার ৭৬ টি মাতৃত্বকালীন ভাতায় স্বাক্ষর করে নি। আওয়ামীলীগ নেতাকর্মীদেরকে সে সবময় বাকা চোখে দেখে। সে একজন দুর্নীতিবাজ চেয়ারম্যান। বক্তারা আরও বলেন, গত ১৩ ফেব্রুয়ারী রাতে আজমল হোসেনের নেতৃত্বে ফতেপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল হাসনাত, সাধারণ সম্পাদক ইলিয়াস প্রধান ও ছাত্রলীগ নেতা সোহেল রানাসহ নেতৃবৃন্দের উপর সন্ত্রাসী হামলা করেছে। মোটরসাইকেলও জ¦ালাও পোড়াও করেছে। যা আওয়ামীলীগের বদনাম হয়েছে। কবির হোসেন মাস্টার বলেন, আজমল হোসেন কখনোই আওয়ামীলীগের ছিল না। সে এক সময় মতলব কলেজে ছাত্রদল করেছে। পরবর্তীতে স্বার্থের কারণে আওয়ামীলীগের এক প্রভাবশালী নেতা তাকে চেয়ারম্যান মনোনয়ন এনে দিছে এবং দলে পদ দিয়েছে। যা আওয়ামীলীগের জন্য এখন হুমকি হয়ে দাঁড়িয়েছে। আমাদের দলীয় নেতাকর্মী তার দ্বারা নির্যাতিত হচ্ছে।
উপজেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সহ-সভাপতি মিয়া মোঃ আসাদুজ্জামানের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, ফতেপুর পুর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন, ফতেপুর পুর্ব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম নবী বাদল, উপজেলা যুবলীগের সহ-সভাপতি রিপন পাটোয়ারী, ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি জয়নাল আবেদিন সরকার, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইলিয়াস প্রধান, সহ-সভাপতি শাহাদাত হোসেন, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি এমরান হোসেন চৌধুরী রাজু, সাধারণ সম্পাদক কাজী মোস্তাক প্রমুখ।
বিক্ষোভ সমাবেশ শেষে সাহেব বাজার বেড়ীবাঁধ সড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন নেতৃবৃন্দ। এসময় সহস্রাধিক নেতাকর্মী ও জনসাধারণ মিছিলে অংশ গ্রহণ করেন।
চাঁদপুরনিউজ/এমএমএ/
