
চাঁদপুর: চাঁদপুর জেলা মদকদ্রব্য নিন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত মাদকবিরোধী অভিযানে ৩শ’ গ্রাম গাঁজাসহ আল-আমিন ওরফে আলামিন বেপারী (৩৭) কে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে শহরের রহমতপুর আবাসিক এলাকা নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়। আলামিন ওই এলাকার মমতাজ বেপারীর ছেলে।
চাঁদপুর জেলা মাদকদ্রব্য অধিদপ্তর সূত্রে জানাগেছে, আলামিনের বসতঘরে তল্লাশী করে ৩শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য মূল্য ১২ হাজার টাকা। তার বিরুদ্ধে পরিদর্শক মো. মজিবুর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনে চাঁদপুর মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
চাঁদপুরনিউজ/এমএমএ/
