
মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যৌথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আ’লীগের সভাপতি অ্যাড. রুহুল আমিন বলেন, আওয়ামীলীগ চলে তার নিজস্ব গঠনতন্ত্র অনুযায়ী। দল চালান আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা এবং দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাড়া কোন কমিটি ভাঙার নিয়ম নেই। তাই মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগও সে মতে চলবে। আওয়ামীলীগ নিয়ে কোন ষড়যন্ত্র সহ্য করা হবে না। তিনি সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, মুক্তিযুদ্ধের সময়ও অনেক ষড়যন্ত্র করেছে পাকিস্তানের প্রেতাত্মারা। এখনও সেই ষড়যন্ত্রের শিকড় রয়ে গেছে। তাই তারা আওয়ামীলীগে প্রবেশ করে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এসব থেকে আমাদের সাবধান থাকতে হবে। আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার বারই আমাদের সাবধান করছেন এ বিষয়ে। আমরা দেশ ও জাতির স্বার্থে আওয়ামীলীগ সরকারের হয়ে কাজ করবো এবং সকল ষড়যন্ত্র রুখে দিয়ে সরকারের শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার মাধ্যমে উন্নয়নকে বাস্তবায়ন করবো।
এখলাছপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমজাদ নেতা এর সভাপতিত্বে ও উপজেলা শিশু কিশোর মেলার সভাপতি অ্যাড. জসিম উদ্দিন এবং ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোমান হোসেন মুন্নার যৌথ সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ উল্লা প্রধান, যুগ্ম-সাধারণ সম্পাদক আইয়ুব আলী গাজী, কবির হোসেন মাস্টার, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান প্রধান, জাহাঙ্গীর মোঃ আদেল, ক্রীড়া বিষয়ক সম্পাদক নুরুল আমিন বোরহান, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, সুলতানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল বাশার খোকন, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ শাহজালাল মাস্টার, মহিলা আওয়ামী লীগ নেতা মুনমুন আজিজ, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক মিরাজ খালিদ, উপজেলা যুবলীগের সদস্য কাজী হাবিবুর রহমান, উপজেলা ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম, আবু হানিফ অভি, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জমির উদ্দিন মাস্টার, আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন গাজী, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আমান উল্লাহ, আওয়ামী লীগ নেতা মুছা মেম্বার, উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা শ্যামল, এখলাছপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি লিটন সরদার, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মহসিন বেপারী, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আনোয়ার হোসেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি বাদশা মিয়া সাগর, আওয়ামী লীগ নেতা গোলাম হোসেন মাস্টার প্রমুখ।
সভায় আরো উপস্থিত ছিলেন, ফতেপুর পুর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন, সুলতানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সফি উদ্দিন, উপজেলা কৃষক লীগের সদস্য মোজাম্মেল হক, মোহনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জয়, সুলতানাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাজহারুল ইসলাম, যুবলীগ নেতা রাঙ্গা শিবলী’সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ সহ সহস্রাধিক নারী পুরুষ।
চাঁদপুরনিউজ/এমএমএ/
