
শিরোনাম:
রবিবার , ১৯ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৬ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদদাতা: ছারছীনা দরবার শরীফ থেকে পরিচালিত অরাজনৈতিক দীনি সংগঠন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ। আর এ সংগঠনের সহযোগী সংগঠন হিসেবে ইতিমধ্যে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ আইম্মায়ে হিযবুল্লাহ। সে সুবাদে এ আইম্মায়ে হিযবুল্লাহর কার্যক্রম সারাদেশে শুরু হচ্ছে আমীরে হিযবুল্লাহ আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (মাঃজিঃআঃ) এর নেতৃত্বে। সে ধারাবাহিকতায় চাঁদপুরেও বাংলাদেশ আইম্মায়ে হিযবুল্লাহ গঠনকল্পে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২০ ফেব্রুয়ারি (২০২১) শনিবার রাতে চাঁদপুর পৌরসভার ১৩ নং ওয়ার্ডে খানকায়ে ছালেহিয়া মোহেব্বীয়া কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপ্রধানের বক্তব্যে রাখেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ চাঁদপুর জেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা মোঃ সাইফুদ্দীন খন্দকার। এ সময় তিনি তাঁর বক্তব্যে বলেন, আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের হযরত পীর ছাহেব কেবলা মসজিদের খতিব, ইমাম, ছানি ইমাম ও মুয়াজ্জিনদের নিয়ে কমিটি গঠন করতে নির্দেশ দিয়েছেন। মসজিদের ইমামরা সমাজের দর্পণ। তাদের আমল-আখলাক, চাল-চলন, কথা-বার্তায় থাকবে সুন্নাতে নববীর আদর্শ। তিনি আরো বলেন, এ দেশের মানুষের কাছে কোরআন-সূন্নাহর সঠিক দাওয়াত পৌঁছে দিতে আল্লামা শাহ্ নেছার ও পীর ছালেহ (রহঃ) জীবন উৎসর্গ করেছেন। তাদের দেখানো পথে বর্তমান পীর ছাহেব কেবলাও নিরলসভাবে কাজ করছেন। দেশ ও জাতির কল্যাণে সাধারণ মানুষদের জুমার খুতবার প্রাক-আলোচনায় আল্লাহমূখী করতে ইমাদের সু-সংগঠিত করা জরুরি হয়ে পড়েছে। ছারছীনা দরবার শরীফের ভক্ত আলেম- উলামাদের উদ্দেশ্য বলেন, চাঁদপুরের খতিব ও ইমামদের মধ্য থেকে বাংলাদেশ আইম্মায়ে হিযবুল্লাহ চাঁদপুর জেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা মোঃ মমিনুল ইসলাম খাঁন ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা মোঃ মোশাররফ হোসাইন এর নাম প্রস্তাব করেন। ওই সভায় উপস্থিত সকলে একমত পোষণ করায় তাদের নাম চূড়ান্ত ঘোষণা হয়।
উল্লেখ্য, আলহাজ্ব মাওলানা মোঃ মমিনুল ইসলাম খাঁন ফরিদগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম-খতিব এবং ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস ও আলহাজ্ব মাওলানা মোঃ মোশাররফ হোসাইন কালেক্টরেট জামে মসজিদের ইমাম-খতিব (চাঁদপুর জেলা হাসপাতাল সংলগ্ন) এবং মান্দারী আলিম মাদরাসা আরবি প্রভাষক।
পরিশেষে ওই সভায় দোয়া মোনাজাত করেন জেলা জমইয়াতে হিযবুল্লার সভাপতি আলহাজ্ব মাওলানা মোঃ সাইফুদ্দিন খন্দকার। উপস্থিত ছিলেন জমইয়াতে হিযবুল্লার জেলা সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা আ হ ম ছাইফুল্লাহ সহ যুব ও ছাত্র হিযবুল্লাহর জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।
চাঁদপুরনিউজ/এমএমএ/
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
