
মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যৌথসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ ফেব্রুয়ারি০ বিকালে দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয় মাঠে সভাটি আয়োজন করে মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, একাত্তরে যুদ্ধের সময়ও রাজাকাররা ষড়যন্ত্র করেছিল। কিন্তু কোন পাড় পায়নি। বঙ্গবন্ধু তার নেতৃত্বে ঠিকই দেশকে স্বাধীন করেছেন। কোন ষড়যন্ত্রই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতা লাভ থেকে দূরে সরাতে পারে নি। এখনও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোন ষড়যন্ত্র দাবিয়ে রাখতে পারবে না। যে যতই ষড়যন্ত্র করুক না কেন কোন লাভ হবে না।
এমএ কুদ্দুস বলেন, শেখ হাসিনার উন্নয়ন সারা বিশ্ব দেখছে। অন্য দেশগুলোও বাংলাদেশকে উন্নয়নের জন্য ফলো করছে। তাই প্রধানমন্ত্রীর এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। চাঁদপুর-২ আসনের সাংসদ অ্যাড. নুরুল আমিন রুহুলের নেতৃত্বে মতলব উত্তরে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে সরকারের সকল উন্নয়ন বাস্তবায়ন করবো।
মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ উল্লা প্রধান, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান প্রধান, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ইফতেখার হোসেন পেরু, কেন্দ্রীয় প্রচার লীগের সাধারণ সম্পাদক আহসান উল্লাহ, উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক নুরুল আমিন বোরহান, সদস্য রাধেশ্যাম সাহা চান্দু, কেন্দ্রীয় প্রচার লীগের সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী কাজী মিজানুর রহমান প্রমুখ।
আরো বক্তব্য রাখেন, ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি খাজা আহমেদ, গজরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওহেদুজ্জামান সরকার ওয়াদুদ, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, সহ-সভাপতি কামরুজ্জামান ইয়ার, উপজেলা যুবলীগ নেতা অ্যাড. মহসিন মিয়া মানিক, উপজেলা যুবলীগের সদস্য কাজী হাবিবুর রহমান, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম সেলিম, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহজালাল মাস্টার, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক মিরাজ খালিদ, মহিলা আওয়ামী লীগ নেত্রী মুনমুন আজিজ, উপজেলা শিশু কিশোর মেলার সভাপতি অ্যাড. জসিম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সদস্য আবু হানিফ অভি, উপজেলা ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম, ছাত্রলীগ নেতা শিহাব, মহিলা আওয়ামীলীগ নেত্রী লাভলী বেগম, ইউপি সদস্য বাবুল হোসেন, মোহনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জয়, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক কাজী মতিন, যুগ্ম-সাধারণ সম্পাদক নুরে আলম, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান, মোহনপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি মানছুরা বেগম, মহিলা আওয়ামী লীগ নেত্রী নাছিমা বেগম, আওয়ামী লীগ নেতা দুলাল দেওয়ান প্রমুখ।
সভায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং হাজার নারী পুরুষ সম্মিলিত ভাবে উপস্থিত ছিলেন।
